× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

আ’লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার –সাবেক এমপি জুয়েল চৌধুরী

admin
হালনাগাদ: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, আসনের সাবেক সংসদ সদস্য, পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে যে ভাবে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছেন, ক্রীড়া অঙ্গন তার একটি অংশ বিশেষ।

শুক্রবার দুপুর ১২ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি আঃ আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় ও ফুলসুতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে দেশে শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ বছরে দেশ আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ।

ফুলসুতি সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ লিয়াকত আলী লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, তদন্ত অফিসার মিরাজ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মারফ হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা বাদল সরদার, এনায়েত হোসেন চৌধুরী, মনিরুজ্জামান আইয়ুব, লিপটন চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন আঃ আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান মিয়া।


এ ক্যটাগরির আরো খবর..