× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

আবু নাসের হুসাইন, সালথা

আ’লীগ ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে বসবাস করছে -লাবু চৌধুরী এমপি

Dutta
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
saltha

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, “আ’লীগ ক্ষমতায় আছে বলেই আপনারা এলাকায় শান্তিতে বসবাস করতে পারছেন। জামাত-বিএনপি ক্ষমতায় আসলে কারো পিঠের চামড়া থাকবে না। তাই সবাই আওয়ামীলীগকে শক্তিশালী করতে কাজ করুন। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করুন।”

শনিবার (০৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আ’লীগের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত আ’লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যারা ষড়যস্ত্র করছে তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। কিছু হাইব্রিড লোক দলে ঢুকে এলোমেলো শুরু করেছে। তাদেরকেও কোন ছাড় দেওয়া হবে না।

আগামী ১০ই অক্টোবর পদ্মা রেলসেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাঙ্গার জনসভা সফল করতে সালথায় নেতাকর্মীদের সাথে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।


লাবু চৌধুরী বলেন, “শেখ হাসিনা দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। তাই ভাঙ্গার জনসভাকে একটি ঐতিহাসিক জনসভায় রুপান্তরিত করা আমাদের দায়িত্ব। আমরা ফরিদপুর-২ আসন থেকে সর্বোচ্চ লোকসমাগম করবো ইনশাআল্লাহ।”

সালথা উপজেলা আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান, প্রবীণ আ’লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী দেলোয়ার, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..