১৩ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। কুয়াকাটা পৌর নির্বাচনকে সামনে রেখে কুয়াকাটা ও তার পার্শ্ববর্তী লতাচাপলী ইউনিয়নের। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে নৌকা মার্কার প্রার্থী আ. বারেক মোল্লার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদারের জগ মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার।দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক সভায় ওই ১৩ নেতাকে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ করা হয়।
গত ১৯ ডিসেম্বর পৌরসভা ও ইউনিয়নে পৃথক সভায় এ সিদ্ধান্ত নেয়া হলেও ২০ ডিসেম্বর রবিবার গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।
নেতারা হলেন- কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য আ. রব মাঝি, আ. হক মাঝি, মো. রমজান আলী বিশ্বাস, এমএ বারী আজাদ, মো. আবু হানিফ, মো. ছগির মোল্লা, মো. খোকন বিশ্বাস, মো. আলী হাওলাদার। লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ ফকির, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন কাজী, সদস্য মো. সেকান্দার মাঝি, আ. মান্নান বেপারি ও লতাচাপলী ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মোতালেব তালুকদার বলেন, কুয়াকাটা পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়নের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।




