× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ঝিনাইদহের কালীগঞ্জে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আনার

admin
হালনাগাদ: সোমবার, ১ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদ্রাসায় নতুর চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫নং শিমলা রোকনপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান মতি, ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হাদিউজ্জামান হাদি, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা ও পাতবিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ মিনি প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজীম আনার সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় এলে শিক্ষা ক্ষেত্রে ব্যপক উন্নয়ন হয়। রাস্তা, মসজিদ মন্দিরসহ দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়। তাই উন্নয়ন ধরে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বার্চনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন।


এ ক্যটাগরির আরো খবর..