মেহের আমজাদ, মেহেরপুর: আর্সেনিকের বিষয় মানুষকে সচেতন করার লক্ষে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে পিরোজপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ প্রশাসক ডাঃ মাহবুব হোসেন, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার ইয়াছিন মিয়া, ট্রেনিং অফিসার প্রতিভা সরকার, ট্রেকনিক্যাল অফিসার সোয়েব এমরান, আনিছুর রহমান প্রমুখ। অবহিতকরণ সভায় অংশ গ্রহন করেন ইউনিয়নের ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি সহ এনজিও প্রতিনিধিরা।