× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

ডেস্ক

আর্থিক সুবিধার জন্য ভারত পাকিস্তান যুদ্ধ লাগিয়েছে চীন -দিলীপ ঘোষ

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ মে, ২০২৫
ইকো পার্কে

ভারত পাকিস্তান ‘যুদ্ধে’ পাকিস্তানকে কার্যত পূর্ণ সমর্থন জানিয়েছে চীন। চীন প্রথম থেকে পাকিস্তানের সঙ্গে রয়েছে। এই যুদ্ধের পিছনে চীনের মদত আছে বলে এমনও কথা উঠছে। অনেকেই বলছেন আর্থিক সুবিধার জন্য এই যুদ্ধ লাগিয়েছে চীন। বলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।

দিলীপ বলেন, “পাকিস্তান আজ পর্যন্ত কোন চুক্তি রক্ষা করেনি। কাউকে দেওয়া কোন কথা রাখেনি। আমেরিকার সঙ্গে কথা রাখেনি। তাদের চরিত্রই এটা। ভারতও ভালো মতোই জানে কীভাবে এই পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে হবে। সংঘর্ষ বিরতি মানে ভারত সেনাদের সীমান্ত থেকে সরিয়ে হাত গুঁটিয়ে বসে রয়েছে এমনটা নয়। যোগ্য উত্তর দেওয়া হবে”।

বিজেপি নেতা বলেন, ‘চীন থেকে অনেক বড় বড় কারখানা ভারতে কর্মকান্ড বিস্তার করছে। সেটা তাদের সহ্য হচ্ছে না। আমেরিকার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ” কোনটা ঠিক কোনটা ভুল সেই সময় এলেই বোঝা যাবে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

এদিকে ভারতকে সমর্থন করে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বালুচিস্তান। সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, “বালুচিস্তান তো প্রথম থেকেই পাকিস্তানের থেকে আলাদা হতে চাইছে। লড়াইও করে চলেছে। তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সিন্ধু প্রদেশও সেরকম পাকিস্তানের অভ্যন্তরেই দ্বন্ধ রয়েছে। পাকিস্তানের ভবিষ্যত কী হবে তা ২-৪ বছরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।”


এ ক্যটাগরির আরো খবর..