× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

ডেস্ক

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো অনূর্ধ্ব-২০ দল

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

ফুটবল বিশ্বকে আবারও চমকে দিয়ে ইতিহাস গড়ল মরক্কো। লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি। সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে সোমবার ভোরে অনুষ্ঠিত মেগা ফাইনাালের নায়ক ইয়াসির জাবিরি। যার জোড়া গোলই আর্জেন্টাইনদের শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়।

চিলির সান্তিয়াগোয় আর্জেন্টিনা হেরেছে ইয়াসির জাবিরির জোড়া গোলে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে তো বটেই, যেকোনো বয়সভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম শিরোপা। তারা হলো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতা দ্বিতীয় আফ্রিকান দেশ। মহাদেশটির প্রথম দল হিসেবে ২০০৯ সালে এই শিরোপা জিতেছিল ঘানা।

ফাইনালের ২টিসহ টুর্নামেন্টে জাবিরি মোট গোল করেছেন ৫টি, যা যৌথভাবে সর্বোচ্চ। অন্য ৩টি গোলের দুটি গ্রুপপর্বে। তবে জাবিরির গোন্ডেন বুট জেতা হয়নি। তার মতো ৫টি করে গোল করেছেন কলম্বিয়ার নেইসার ভিল্লারিয়াল, ফ্রান্সের লুকাস মিকাল ও যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন ক্রেমাসকি। মেসির ইন্টার মায়ামি সতীর্থ ক্রেমাসকি ২টি অ্যাসিস্ট করায় পুরস্কারটি তার ঝুলিতেই গেছে। গোল্ডেন বল পুরস্কার ভাগিয়ে নিয়েছেন মরক্কোর ওথমান মাম্মা।

আর্জেন্টিনা প্রতিযোগিতাটির সর্বোচ্চ শিরোপা জেতা দল। সবশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়া দলটির ট্রফিসংখ্যা ৬টি। এবারের মতো রানার্সআপ হয়েছিল ১৯৮৩ সালের আসরে। এবার ফাইনালে উঠেছিল গ্রুপপর্বে ইতালি, অস্ট্রেলিয়া, কিউবা ও নকআউটে নাইজেরিয়া, মেক্সিকো ও কলম্বিয়াকে হারিয়ে।

মরক্কো ফাইনালে উঠেছিল গ্রুপপর্বে স্পেন, ব্রাজিল ও নকআউটে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে হারিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ১২ মিনিটেই লিড নিয়ে নেয় তারা। ষষ্ঠ মিনিটে জাবিরির গোল ঠেকাতে সামনে এগিয়ে গিয়ে ফাউল করে বসেন আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বারবি। রেফারি রিভিউ দেখে আর্জেন্টিনার গোলরক্ষককে হলুদ কার্ড দেন, মরক্কো পায় ফ্রি কিক। ১২ মিনিটে জাবিরি সেই ফ্রি কিক থেকেই দলকে এগিয়ে দেন। ম্যাচের দ্বিতীয় ও সবশেষ গোলটাও হয় প্রথমার্ধে। ডি বক্সের ডান প্রান্ত থেকে ২৯ মিনিটে মাম্মার তুলে দেওয়া বলে ভলি শটে জাল খুঁজে নেন জাবিরি।


এ ক্যটাগরির আরো খবর..