× Banner
সর্বশেষ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী

আরো স্পষ্ট হল প্লুটো

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: এ বছরটি নাসার জন্য ঐতিহাসিক একটি বছর। এ বছরে সৌরজগতের সবচেয়ে দূরবর্তী বামনগ্রহ হিসেবে পরিচিত প্লুটোর একের পর এক ছবি পাঠিয়েছে নাসার মহাকাশ যান নিউ হরাইজন্স।

আর এসব ছবির মধ্যে দিয়েই উন্মোচিত হয়েছে সৌরজগতের শেষ প্রান্তের এতদিনের রহস্যময় ও আলোচিত এ গ্রহটির নানা অজানা সব তথ্য।

প্লুটো অভিযানে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ যান নিউ হরাইজন্স পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল ২০০৬ সালে। ৯ বছর ধরে ৩০০ কোটি মাইল অতিক্রম করার পর এ বছরের ১৪ জুলাই প্লুটোর কাছাকাছি পৌঁছে মাত্র ১২ হাজার কিলোমিটার দূর দিয়ে গ্রহটিকে প্রদক্ষিণ করে নিউ হরাইজন্স।

সে সময় নিউ হরাইজন্স মহাকাশযানের তোলা প্লুটোর একগুচ্ছ ছবি হাতে পেয়েছেন বৈজ্ঞানিকরা। দূর প্রান্তের এই গ্রহটিতে পৌঁছায় ক্ষীণ সূর্যালোক। বামন গ্রহ তাই চিরতুষারের দেশ। বরফের চাদরে ঢাকা এক রহস্যময় জগত। কুয়াশার আস্তরণ ভেদ করে প্লুটোর যেসব ছবি পাঠাচ্ছে নিউ হরাইজন্স, তাতে বিস্মিত বিজ্ঞানীরা। পাহাড়-পর্বত, খাদ আর বরফাবৃত মসৃণ সমভূমিগুলো অবাক করার মতো।

তথ্যসূত্র: সি নেট


এ ক্যটাগরির আরো খবর..