× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

‘আরভি বেঙ্গল গঙ্গা’ এখন মেরিএন্ডারসন জেটিতে

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পর্যটকবাহী জাহাজ ‘আরভি বেঙ্গল গঙ্গা’ গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের পাগলায় মেরিএন্ডারসন জেটিতে পৌঁছেছে।

এ সময় জাহাজটির যাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

গত ২৯ মার্চ কলকাতা থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। পরদিন খুলনার আংটিহারা বন্দরে জাহাজটি কাস্টম ও ইমিগ্রেশন–প্রক্রিয়া শেষে বাংলাদেশে ঢোকে।

এটি মোংলা, বরিশাল, চাঁদপুর ও নারায়ণগঞ্জ হয়ে গতকাল বিকেলে মেরিএন্ডারসন জেটিতে নোঙর করে।

জাহাজটিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও অস্ট্রেলিয়ার ছয়জন পর্যটকসহ ১৯ জন যাত্রী ও ৩০ জন ক্রু রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..