× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

পাইকগাছায় আম্পানে কয়েক কোটি টাকার ফসল ও মৎস্য সম্পদের ক্ষতি

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মে, ২০২০
আম্পানে ফসল ও মৎস্য

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনাঃ পাইকগাছায় ঘুর্ণিঝড় আম্পানের তান্ডবে কৃষিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। লন্ড-ভন্ড করে দিয়েছে উৎপাদিত বিভিন্ন ফসল, মৌসুমী ফল ও মৎস্য সম্পদ। ঝড়ে ও প্লাবিত হয়ে কয়েক কোটি টাকার ফসল বিনষ্ট হয়েছে এবং ভেসে গেছে ঘের ও জলাশয়ের মৎস্য।

এতে অসংখ্য কৃষক ও চাষী বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছে। ঝড় পরবর্তী কৃষি পুনর্বাসনের লক্ষে ক্ষয়-ক্ষতির পরিমাণ উল্লেখ করে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করেছে সংশ্লিষ্ট কৃষি ও মৎস্য দপ্তর।

সূত্র মতে, গত ২০ মে ঘুর্ণিঝড় ঝড় আম্পান উপকূলীয় পাইকগাছায় আঘাত হানে। রাত ভোর ঝড়ের তান্ডবে লন্ড-ভন্ড হয়ে যায় গোটা এলাকা। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙ্গে ও উপচে প্লাবিত হয় দেলুটি ইউনিয়নের কৃষি সমৃদ্ধ২২নং পোল্ডার। প্লাবিত হয় ২০ ও ২০/১ পোল্ডারের ১৫ গ্রাম। ঘুর্ণিঝড় পরবর্তী বাঁধ দেয়ার কাজ অব্যাহত রয়েছে ।
প্লাবিত হওয়ার ফলে ঐ এলাকার কৃষি ফসল ও মৎস্য ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। তরমুজ ও মৌসুমী সবজি বিনষ্ট হওয়ার পাশাপাশি ভেসে যায় হাজার হাজার বিঘা ঘের ও জলাশয়ের চিংড়ি ও মৎস্য।

অনুরূপভাবে, ঝড়ের তান্ডবে উপজেলার অন্যান্য ইউনিয়নেও কৃষি ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।

দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের সৈয়দখালী গ্রামের কৃষি লোটন সরকার জানান, এ ব্যাপারের মৌসুমে তিনি ৪ বিঘা জমিতে তরমুজের আবাদ করেছিলেন। ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে তার সমস্ত তরমুজ ফসল পানিতে তলিয়ে বিনষ্ট হয়ে গেছে।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও আওয়ামীলীগনেতা সুকৃতি মোহন সরকার জানান, ঘুর্ণিঝড়ে প্লাবিত হয়ে অন্যান্য ক্ষয়-ক্ষতির পাশাপাশি মধুখালী, পারমধুখালী, গেওয়াবুনিয়া ও চকরি-বকরি এলাকার সাড়ে ৩ হাজার বিঘা চিংড়ি ঘেরের সমস্ত চিংড়ি ও মাছ ভেসে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, ঘুর্ণিঝড়ে ৫১ হেক্টর তরমুজ, ৬০ হেক্টর তিল, ৮২ হেক্টর শাক-সবজি, ৪২ হেক্টর পান, ৩০ হেক্টর মুগ, ১৪ হেক্টর পাট, ৫ হেক্টর কলা ও ৫ হেক্টর পেঁপে ফসল এবং ১২৩ হেক্টর মৌসুমী ফল আমের ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগের এ কর্মকর্তা জানান, ইতোমধ্যে ঘুর্ণিঝড় পরবর্তী কৃষি পুনর্বাসনের লক্ষে এসব ক্ষয়-ক্ষতির পরিমাণ উল্লেখ করে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে এবং কৃষকরা যাতে আবার নতুন করে চাষাবাদ করতে পারে সে লক্ষে কাজ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..