× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

ডেস্ক

আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান

রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে বেজায় ক্ষুব্ধ ট্রাম্প। ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ হারে ট্যারিফ চাপিয়েছেন তিনি। সঙ্গে ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষও করেছেন। এমনকী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও একপ্রকার থমকে গিয়েছে। এর মধ্যেই আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী।

পাল্টা তোপ দেগেছে ভারতও। ট্রাম্পের নাম না করে মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হওয়ার পথে এগিয়ে চলেছে ভারত। তবে দেশের কৃষকদের স্বার্থ সবার আগে।

এই টানাপড়েনের মাঝে সেপ্টেম্বরে আমেরিকা সফরে যাচ্ছেন মোদী। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন তিনি। তার পরে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন। এমনটাই জানা গিয়েছে। ট্যারিফ আবহে মোদীর আমেরিকা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

নিউ ইয়র্ক সিটিতে বসছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। সেই অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি-সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গেও মোদী উচ্চপর্যায়ের বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে।

যুক্তরাষ্ট্রে ট্যারিফ নিয়ে টানাপড়েন অব্যাহত। এর মধ্যেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই প্রধানমন্ত্রীর আমেরিকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও করতে পারেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..