× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনায় বসতে চলেছে ভারত, চিন এবং রাশিয়া

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ জুন, ২০১৯

আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে বিশ্বে টালমাটাল পরিস্থিতির মধ্যে আলোচনায় বসতে চলেছে ভারত, চিন এবং রাশিয়া। আগামী ১৩ তারিখ বিশকেক-এ শুরু হচ্ছে এসসিও সম্মেলন। সূত্রের খবর, ওই সম্মেলনের ফাঁকে ‘নয়া বহুপাক্ষিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা’ গড়ে তোলা নিয়ে বৈঠক করবেন তিন দেশের নেতারা।

ভারতের উপর থেকে ‘জেনারেইলাজড ট্রেডিং প্রেফারেন্স’-এর সুবিধা প্রত্যাহার করেছে আমেরিকা। যা নরেন্দ্র মোদীর সরকারের কাছে নিঃসন্দেহে দুঃসংবাদ। বেজিংয়ের উপর আরও চাপ বাড়াতে আমেরিকা ২০,০০০ কোটি ডলার চিনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করেছে। ফলে বাড়ছে শুল্ক-যুদ্ধের উত্তাপ।

কূটনৈতিক সূত্রের খবর, আন্তর্জাতিক এবং আঞ্চলিক অর্থনীতিতে মার্কিন প্রশাসনের একতরফা সংরক্ষণবাদী অর্থনীতি ও তার আন্তর্জাতিক প্রভাব নিয়ে আলোচনা করবেন এসসিও-র নেতারা। ত্রিদেশীয় আলোচনায় চিন উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাদের মতামত এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানাবে।
সাউথ ব্লকের একটি সূত্রের খবর, এ ধরনের একতরফা সংরক্ষণবাদী মানসিকতার কারণে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তা মোকাবিলার জন্য সকলকে একসঙ্গে আনার চেষ্টা হবে। আমেরিকার সঙ্গে শুল্ক-যুদ্ধ নিয়ে চিন মধ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে কথা শুরু করেছে। চিনের প্রেসিডেন্ট শি চিনফিং জানিয়েছেন, আমেরিকা লড়তে চাইলে, তাঁরাও শেষ পর্যন্ত লড়বেন। ভারত প্রকাশ্যে এমন কোনও হুঁশিয়ারি দেয়নি। গত কালই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বলেছেন, ‘‘আমেরিকার সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক মজবুত। অর্থনৈতিক সম্পর্ক নিয়ে সরকারের ভিতরে এবং আমেরিকার সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে।

দ্বিপাক্ষিক সম্পর্কে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়ে মাঝেমধ্যে সঙ্কট আসে। সমাধানও হয়।’’ সূত্রের খবর, আপাতত  যুদ্ধংদেহী আচরণ না-দেখালেও বেজিং এবং মস্কোর সঙ্গে অক্ষ গড়ে পরোক্ষে ওয়াশিংটনকে চাপে রাখতে চাইছে নয়াদিল্লি।


এ ক্যটাগরির আরো খবর..