× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

আমেরিকাকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হয়ে উঠেছে ভারত

Dutta
হালনাগাদ: রবিবার, ১৩ জুন, ২০২১

বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের নিরিখে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে এগোচ্ছে ভারত। সেইসঙ্গে আমেরিকাকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হয়ে উঠেছে ভারত।

করোনা আবহে ভারতের অর্থনীতি কিছুটা মুষড়ে পড়লেও, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে মোদী সরকার। সংকটের দিনেও দেশে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়নি। উপরন্তু বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়ে, বৈদেশিক মুদ্রার পরিমাণ ৬.৮৪২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬০০ আরব ডলার।

শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনা কালেও দেশে বৈদেশিক মুদ্রার পরিমাণ বেশ কিছুটা বৃদ্ধি পেয়ছে। যেখানে ২০২১ সালের ২৮ শে মে অর্থাৎ শেষ সপ্তাহে বৈদেশিক মুদ্রার পরিমাণ ৫.২৭১ থেকে ৫৯৮.১৬৫ আরব ডলার হয়ে গিয়েছে। পর্যালোচনাধীন এই সপ্তাহে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭.৩৬২ থেকে ৫৬০.৮৯০ আরব ডলার।

এই তালিকায় ভারতের প্রথমে রয়েছে চীন, জাপান, সুইজারল্যান্ড এবং রাশিয়া।আমেরিকার বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রায় ১৪২ আরব ডলার এবং এই তালিকায় আমেরিকার স্থান ২১। সিঙ্গাপুর, হংকংও অনেক পেছনে রয়েছে এই তালিকার।

মহামারি করোনা আবহের মধ্যেও ভারতে বিদেশি বিনিয়োগ বন্ধ না হওয়ার কারণে বর্তমানে বৈদেশিক মুদ্রার পরিমাণ ভারতে অনেক বেশি রয়েছে। যে কারণে ভারত আমেরিকার মত দেশকেও পেছনে ফেলে এগিয়ে গিয়েছে এই তালিকায়।

 


এ ক্যটাগরির আরো খবর..