দেশবাসীদের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রিয় চট্টলাবাসীদের স্বাক্ষী রেখে বলতে চাই। আমি এই উন্মুক্ত ময়দানে ঘোষণা দিচ্ছি। আমি জামায়াতে ইসলামের ছোট এক দায়িত্বশীল। আমি জামায়াতে ইসলামের বিজয় চাই না। আমি এই দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের যেদিন বিজয় আসবে, সেদিন এদেশ সফলতা পাবে ইনশাল্লাহ। আপনারা সমুদ্রের পাড়ের মানুষ, আপনারা কি সমুদ্রের জলোশ্চাষকে ভয় পান? ঢেউকে ভয় পান? এই ভয়কে যারা জয় করছে, ১২ তারিখ তারা জয় করবে ইনশাল্লাহ।’
সোমবার সন্ধ্যেয় নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামী ও দলটির শরিক ১১ দলীয় জোট সমাবেশে নির্বাচনী প্রচারণার অংশ বিশেষে ৫ম তম চট্টগ্রাম সফরে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কক্সবাজারের মহেশখালীতে সকাল ৯টায়, কক্সবাজার সদরে সকাল ১০টায়, লোহাগাড়ার পদুয়ায় দুপুর ১১টায়, সীতাকু-ে দুপুর ২টায় আরো চারটি জনসভায় উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ১২ তারিখে দুইটি ভোট। এটা হচ্ছে, জুলাইকে বুকে আঁকড়ে ধরার জন্য হ্যাঁ ভোট। জুলাই আছে তো ২৬ এর নির্বাচন আসে। জুলাই যেখানে নেই, ২৬ এ কোন নির্বাচন নেই। যারা জুলাই মানে না, তাদের জন্য আবার কিসের নির্বাচন? ঐারা জুলাইকে বুকে আকড়ে ধরে, ভালোবাসা দিয়ে শ্রদ্ধা করে, নির্বাচন তাদের জন্য। ঠেলার নাম বাবাজি। যখন সারাদেশ হ্যা ভোটের পক্ষে, তখন কেউ কেউ বলতে শুরু করেছে, আমরা হ্যা এর পক্ষে আছি। আমরা হ্যা ভোট দেব। আমরা দোয়া করি, তাদের মুখের কথা যেন বুকের কথা হয়। এরপরের ভোটটা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য। এই ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে, ইনশাল্লাহ।
আমীর বলেন, একসময় জুলাই যোদ্ধাদেরকে যারা স্বীকৃতি দেয়নি। সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ^বিদ্যালয় পর্যন্ত, এই তরুণ সমাজ, চাঁদাবাজ, দুনীর্তিবাজ ও মামলাবাজ, স্ট্যান্ড দখলকারী ও নারীদেও ইজ্জত হরণকারীদের ইতিমধ্যে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এরপরের নির্বাচনগুলোকে ঠেকিয়ে দিয়েছে ভয়ে। যেখানেই হচ্ছে, সেখানে দুর্গের পতন। জনজোয়ার আর আটকানো যাবে না। আমাদের মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসেবে ১১ দলেই নিরাপদ মনে করে।
তিনি বলেন, আর না পেরে তারা লেগেছে আমাদের পেছনে। আমাদের মা বোনদের পেছনে। একজন বোন বলে গেছে তাদের কথা, তারা মা বোনদের গায়ে হাত দেয়। তারা হুমকি দেয়, কাপড় খুলে ফেলবে। এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? এরা যদি মায়ের পেটে জন্ম নেয়, তাহলে অনুরোধ করবো, প্রথমে তোমার মাকে সম্মান কর। তুমি যদি তোমার মাকে সম্মান করতে জানো, তাহলে পুরো বিশে^র সকল মাকে তুমি সম্মান করতে পারবে। আর যদি তোমার পারিবারিক শিক্ষা না থাকে, তাহলে তুমি মানুষ নও। এটি আমার কথা নয়, এটি আল্লাহর কালামের কথা। এরা চার পায়া জন্তুও মতো বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিগত ভেরিফায়েড এক্স হ্যান্ডল( টুইটার) হ্যাকডের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, আজ আমি কেন তাদের নারী বিদ্বেষী, অন্যায়য়ের প্রতিবাদ করি, আমার আইডি হ্যাকড করে, আমার নামে একটা জঘন্য বিষয় চালিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা বলবেন যে, আপনার এই কলাটা খাইলো কে? ঠাকুর ঘরে কে রে? ঐ কলায় অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খায় না। হ্যাকড করেছে হ্যাকার। আলহামদুল্লিলাহ, ইতিমধ্যে তা আবিস্কার হয়ে গেছে। এখন ওদের পেছনে কোন কালো হাত আছে, ঐটি বের করবো, ইনশাল্লাহ।
তিনি বলেন, ‘এখন কার কথা বলবো, লাল না কালো ভাইসাবের কথা বলবো? এখন কিছু লোক, তারা এখন নিজেকে লাল ভাইসাব হিসেবে উপস্থাপন করতে চায়। একসময় এদের ক্ষমতায় ঢাকা বিশ^বিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের কি করছে, আপনারা জানেন, এখনও কি করছে, তাও আপনারা জানেন। আবার আমাদের নাম চালিয়ে দিচ্ছে। অসুবিধা নেই। রাসূল বলেছেন, কেউ যদি কারো নামে বানোয়াট কোন মিথ্যাচার করে অপবাদ দেয়। আল্লাহ তার মাথার ওপরে লানত হিসেবে ফেরত দিবে। মহান আল্লাহ স্বাক্ষী। এই ধরনের নোংরা কথা তো দূওে থাক, নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই।
পাশ্ববর্তী দেশের আধিপত্যের বিষয়ে আমীর বলেন, এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চির পাহারাদারি করা আমাদের দায়িত্ব। এইদেশের আধা ইঞ্চি মাটিও আমরা কাওকে দেব না। জুলাই যোদ্ধারা বলেছিল, জীবন দেব, জুলাই দেব না। আমরা তাদের সাথে সুর মিলিয়ে বলছি, জীবন দেব, মাটি দেব না। কোন আধিপত্যবাদ আর বাংলাদেশে মানা হবে না। বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে , ইনশাল্লাহ।
চট্টগ্রাম নিয়ে বলেন, আমাদের যুব সমাজ তারা প্রমাণ করেছে। দেশের যে কোন মর্যাদা রক্ষা করতে বুক ছেতিয়ে জীবন দিয়ে লড়াই করতে তারা সবর্দা প্রস্তুত। চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র বন্দরনগরী নয়। শুধুমাত্র বানিজ্যিক রাজধানী নয়। এটি সুদীর্ঘ সংগ্রামী আর প্রতিরোধের রাজধানী। এই চট্টগ্রাম থেকেই সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা হবে।
বীর বিক্রম অলি আহমদের বিএনপি ত্যাগের বিষয়ে বলেন, ‘বাংলাদেশে ৭১ সালের স্বাধীনতার ঘোষণা এখান (চট্টগ্রাম) থেকেই হয়েছিল। আপনাদের এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, ‘উই রিবোল্ট’। তিনি হলেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। তিনি জিয়াউর রহমানকে হাতে ধরে সামনে এগিয়ে তিনি নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদেরকে স্যালুট। এই গর্বিত ইতিহাসের আপনারাই সুচনা করেছিলেন। তিনি আজকে আক্ষেপ করে বলেন, আমি লড়াই করেছি রণাঙ্গনে, জাতীয়তাবাদী দল গঠনে, আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে। আমি এখন বিএনপিতে নেই। আমি থাকতে পারি না। কারন এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয়। এটি বেগম জিয়ারও বিএনপি নয়। তিনি আরেকটি কথা বলেন, আমি সেটি বলতে চাই না। তার মুখ থেকে আপনারা শুনে নেবেন।’
দেশ থেকে ফ্যাসিবাদ দূও করার বিষয়ে বলেন, আমরা তো সকলেই মজলুম ছিলাম। আমাদের ওপর তান্ডব শুরু হয়েছে ২০০৬ সালের ২৮ অক্টোবর। লগিবৈঠার তান্ডব চালিয়ে, জিরো পয়েন্টে, প্রকাশ্যে, দিবালোকে আমাদের ছয়জন ভাইকে খুন করা হয়েছিল। খুনের রাজনীতি এখান থেকেই সূচনা। পিছনের দরজা দিয়ে এসে আওয়ামিলীগ, তারপরে যা করেছে তার স্বাক্ষী ১৮ কোটি বাংলাদেশের মানুষ। তারা তাদের পাওনার এক অংশ পেয়ে গেছে। এখন বাংলাদেশ মুক্ত হয়েছে। আপনারা কি চান, বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাক? আপনারা কি চান, এটি একটি স্বাধীন, সার্ভভৌম দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াক? ঐটি যদি চান, তাহলে ফ্যাসিবাদীদের চিরতরে লাল কার্ড দেখাতে হবে।’
শফিকুর রহমান বলেন, ‘আজ আপসোস, সবচেয়ে নির্যাতিত দল, জামায়াতে ইসলাম ধৈর্য্য ধরলো। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করলো। শহীদ পরিবারগুলোর কাছে দৌড়ে গিয়ে হাজির হলো। আহত-পঙ্গুদের পাশে গিয়ে স্বান্তনা জোগালো। বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো। আজ সেই জায়গায় চাঁদাবাজিতে ঝাঁপিয়ে পড়লো। আমি পারসোনালি, তাদের শীর্ষ নেতাদেরকে পাশে গিয়ে হাতে ধরে বলেছি। দোহায় আল্লাহর। আমরা সবাই মজলুম ছিলাম। মেহেরবানী করে আপনারা জালেম হবেন না। মানুষকে কষ্ট দিবেন না। চাঁদাবাজি বন্ধ করুন। অমুক আলম তমুক আলমের সা¤্রাজ্যের পাহারাদারি বন্ধ করুন। এখানে সেখানে দখলদারি শুরু করলো। এই দখলদারি করতে গিয়ে নিজেদের ২৩৪ জন মানুষ নিজেরায় মেরে ফেললো। তারা বাংলাদেশকে কি দেবে? ৬ সালের ২৮ অক্টোবর যে বার্তা আওয়ামিলীগ দিয়েছিলেন, আজকে একই বার্তা দিচ্ছে দলটি। সেই দলের নেতাদের বার বার বলার পরও তারা শান্তি ও ভালোবাসার পথে আসছে না।’
তারেক রহমানের প্রতিশ্রুতি ফ্যামেলী কার্ডেও বিষয়ে তিনি বলেন, এখন একটি দল মায়েদের গায়ে হাত তুলে। আবার কিছুক্ষণ পর এসে বলে একটি ফ্যামিলি কার্ড নাও। এক হাতে ফ্যামেলি কার্ড। আরেকহাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামিলি কার্ড। আমার মায়ের মর্যাদার চেয়ে ঐ ফ্যামিলি কার্ড নস্যি। এর দুইপয়সারও গুরত্ব নাই।
যুবকদের নিয়ে বলেন, ‘আমরা জাতিকে গর্বিত জাতি হিসেবে গড়ে তুলতে চাই। কারও কার্ডের ধার এ জাতি ধারবে না, ইনশাল্লাহ। এই যুব সমাজ বেকার ভাতা চায় না, আমরা তাদের ভাতা দিয়ে অসম্মানিত করবো না। তাদেও কাজ দেব। তোমাদেরকে প্রমিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলবো। আমরা যুব সমাজের হাতে একটা উড়োজাহাজ তুলে দিতে চাই। সেই উড়োজাহাজের পেছনে প্যাসেঞ্জার হিসেবে পেছনে বসতে চাই। আমাদেও যুবকরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। অতীতের কথা টেনে এ জাতিকে আর বিভক্ত করতে দেয়া হবে না।’
শফিকুর রহমান বলেন, অপবাদ দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবে না। ভয়ভীতি দেখিয়ে আমাদের গতি স্তব্ধ করতে পারবে না। আল্টিমেট মনজিলে না যাওয়া পর্যন্ত, আমরা থামবো না। আমাদেও মনজিল হচ্ছে, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে। আল্লাহর দেয়া ভিত্তিতে এই বাংলাদেশকে একটা ইনসাফ ভিত্তিক দেশ হিসেবে গড়ে তোলা হবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, ধর্মে বর্নে ভেদাভেদ আর চাই না। সকল ধর্মের মানুষ হিসেবে এই দেশকে ফুলে বাগান হিসেবে সাজাতে চাই। সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বিশেষকওে মা বোনদেও জন্য, তাদেও কর্মস্থল-জীবনযাত্রার মানে আমরা সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবো। জান দিতে প্রস্তুত থাকবো, মায়ের মর্যাদাকে নিঁচু হতে দেব না।