স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, আমার প্রতিবাদের ভাষা হলো এলাকার উন্নয়ন।
আজ বেনাপোল পৌরসভার রাস্তাঘাটের যে উন্নয়ন হয়েছে আগামীতে শার্শার প্রতিটি রাস্তা ঘাটের ও একই রকম উন্নয়ন হবে। আমার শার্শার কোন মানুষ আর কাদায় পাড়া দেবে না সেরকম উন্নয়ন আমি করতে চাই। শার্শার প্রতিটি অলি গলী ছিল একটি পাহাড়ী পথ । যে পথে ছিল অনেক সঙ্কট। মামলা হামলা বোমা বাজির এক অভয়রান্য ছিল শার্শা। আজ শার্শাকে ধীরে ধীরে একটি সমতল ভুমিতে রুপান্তর করা হয়েছে। কথাগুলো বললেন বেনাপোল পৌর ও ইউনিয়ন নেতা কর্মীদের সাথে নৌকা মার্কার নির্বাচনী প্রচারনার প্রত্তুতি মুলক মতবিনিময় সভায় মেয়র লিটন।
সোমবার বিকাল ৫ টার সময় বেনাপোল পৌর আওযামীলীগ এর দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি মেয়র লিটন বলেন, আমরা আজ শার্শাকে পাহাড়ী ভুমি থেকে সমতল ভুমিতে নিয়ে ্এসেছি। এখানে অনেক মানুষ নির্য়াতনে ক্ষতবিক্ষত হয়েছে। আজ এ পথে যারা যাত্রা করবে তারা শান্তি স্বস্তিতে বাস করবে। আমি নেতা হয়ে রাজনিতী করি না। আমি নেতাদের মাদুর বিছিয়ে গ্লাসে পানি পান করায়ে চা দিয়ে একজন আওয়ামীলীগের কর্মী হয়েছি। আমি নেতা হতে চাই না। আমি একজন কর্মী হিসাবে সেবক হিসাবে আপনাদের ভালবাসা নিয়ে কাজ করতে চাই। আগামী ১৬ জুলাই আমরা বেনাপোল বলফিল্ড থেকে ১০ হাজার লোকের সমাগম ঘটায়ে নৌকার নির্বাচনী প্রচারনা করতে চাই। আপনারা সকলে ঐ দিন মাথায় ক্যাপ পরে নির্বাচনী প্রচারে যেয়ে কিছু দেখায়ে দিবেন যা বঙ্গবভনে গিয়ে পৌছাবে। রাজনীতি হচ্ছে ধৈর্যের । এখানে পরীক্ষা দিয়ে সামনে এেিগয়ে যেতে হবে। তাই আগামী দিনের শার্শা হবে স্বস্তি শান্তি উন্নয়নের। আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে আমি শার্শার মানুষের সাথে থাকতে চাই। কারন আমি শার্শার মানুষকে বেশী ভালবাসি। তিনি নেতা কর্মীদের বলেন আগামী একাদশ সংসদ নির্বাচনে বর্তমান এমপি শেখ আফিল উদ্দিন আর শার্শার মাটিতে মনোনায়ন পাবে না।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আজিবর রহমান ,বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, কমিশনার রাশেদ আলী, শার্শা উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরামের আহবায়ক এমদাদুল হক বকুল, বেনাপোল পৌর আওয়ামীলীগ সাংস্কৃতিক ফোরামের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক রহমত আলী, সদস্য জাকির হোসেন প্রমুখ।




