× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে চোরাই স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৪

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
নোয়াখালীতে চোরাই স্বর্ণ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বর্ণ চুরির অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নদোনা ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো.জাকির (৩৫) একই ইউনিয়নের নুর ইসলামের ছেলে আরমান হোসেন (২০) মো.জসিম উদ্দিনের ছেলে মো. হৃদয় (২০) সিরাজুল ইসলামের ছেলে মো. ফিরোজ আলম (২৮)।
শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। অভিযানে পুলিশ  ২ ভরি ১৫ আনা ওজনের একটি ঢালাই স্বর্ণখন্ড গলানো উদ্ধার করে। যাহার মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..