× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আমঝুপি ইউপি নির্বাচন আ.লীগ প্রার্থী বোরহানউদ্দিন চুন্নুর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

মেহেরপুর অফিস ঃ মেহেরপুরের আমঝুপি ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী বোরহানউদ্দিন চুন্নুর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করা হয়েছে। ৩য় ধাপে ইউপি নির্বাচনে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহামেদ চুন্নু আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।

বৃহস্পতিবার বিকালে দলীয় কর্মীদের মাঝে নৌকার ছবি সম্বলিত পোষ্টার তুলে দিয়ে বোরহান উদ্দিন আহামেদ চুন্নু আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেন। পরে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলগের শ্রম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন আহামেদ চুন্নু,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম রবি, ৫নংওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম আব্দুল বারী, গোলাম রহমান, জাফর ইকবাল, জান্নাতুল ফেরদৌস হাসান।


এ ক্যটাগরির আরো খবর..