× Banner
সর্বশেষ
বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী শহীদ জিয়ার দর্শন বুকে নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ভূমি প্রতিমন্ত্রী আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী

আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই পায়নি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলতি বছরের পাঠ্য পুস্তক পদার্থ বিজ্ঞান, গণিত ও ইসলাম শিক্ষা বই পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় চলাকালীন নবম শ্রেণীর শিক্ষার্থীরা এ অভিযোগ করেন। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন ভেদরগঞ্জ উপজেলার কোন বিদ্যালয়েই এ সকল বই পায়নি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রতিটি বিদ্যালয়ের চাহিদা মতো বই বিতরণ করেছেন বলে জানিয়েছেন।

সখিপুর আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইমাম হোসেন, এনামুল সহ অনেকেই অভিযোগ করে বলেন, নতুন বছরে আমরা ইসলাম শিক্ষা, গণিত ও পদার্থ বিজ্ঞান বই পায়নি। বছরের ২ মাস শেষ হতে যাচ্ছে কবে বই পাব এবং সিলেবাস শেষ করবো। খুব বেশী দেরী না করে যেন আমাদের বই প্রদানের ব্যবস্থা করবেন। তা না হলে আমরা খুব ক্ষতির সম্মুখিন হবো।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ বলেন, আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলাপ করেছি। উপজেলার কোন বিদ্যাললেই ইসলাম শিক্ষা, গণিত ও পদার্থ বিজ্ঞান বই পায়নি। নতুন বই আসলে বিতরণ করা হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নলিনী রঞ্জন রায় বলেন, প্রতিটি বিদ্যালয়ের প্রধানগণ চাহিদা পত্র পাঠিয়েছে। শিক্ষকদের চাহিদা মতো বই সরবরাহ করা হয়েছে। ভেদরগঞ্জের বিদ্যালয় গুলো কেন বই পায়নি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহণ করবো।


এ ক্যটাগরির আরো খবর..