× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

ডেস্ক

আবেদন প্রত্যাহার করলেন জ্যাকলিন

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
farnandez

দেশের বাইরে যাওয়ার ব্যাপারে আদালত রাজি না হওয়ায় বাধ্য হয়েই আবেদন প্রত্যাহার করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিল্লির পাতিয়ালা হাউস পরিবারের সঙ্গে দেখা করতে বাহরাইন যাওয়ার অনুমতি চান জ্যাকলিন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) হওয়া শুনানিতে আদালত তাকে অনুমতি দেয়নি।

এদিন শুনানিতে জ্যাকলিনের আইনজীবী আদালতে তার মায়ের অসুস্থতার কথা জানিয়ে মানবিক কারণে দেশের বাইরে যাওয়া অনুমতি চান।

এর প্রেক্ষিতে সুকেশের মামলা আপাতত ‘সংবেদনশীল’ পর্যায়ে রয়েছে জানিয়ে আদালত বলেন, সম্ভব হলে জ্যাকলিনের উচিত হবে বিদেশ যাওয়ার পরিকল্পনা ত্যাগ করা।

সবশেষে আদালত জ্যাকলিনকে বলেন, আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি আপনি এই আবেদন প্রত্যাহার করতে চান, নাকি এই নিয়ে বিচার বিভাগের রায় শুনতে চান।

আদালতের এই বক্তব্যের প্রেক্ষিতে জ্যাকলিন তার আবেদন প্রত্যাহার করে নেন।

প্রসঙ্গত, আর্থিক অনিয়মের মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের নাম জড়িয়ে যাওয়ায় রীতিমত বেকায়দায় আছেন বলিউডের এই অভিনেত্রী।


এ ক্যটাগরির আরো খবর..