× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাউবো’র সম্পত্তি দখলকারী সেলিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় উচ্ছেদ আবেদনকারীকে প্রাণনাশের হুমকি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০২২
আবেদনকারীকে প্রাণনাশের হুমকি

পাইকগাছার ১৬নং পোল্ডারে অবস্থিত বাইশারাবাদ স্লুইস গেটের খালাসি ঘর ও সরকারি সম্পত্তি জবর দখলকারী সেলিম সরদার গং এর বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় উচ্ছেদ আবেদনে স্বাক্ষরকারী মোঃ আমানুল্লাহ কে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়েছে।

এ ঘটনায় মোঃ আমানুল্লাহ ৭ আগস্ট শনিবার দখলকারী সেলিম সরদারের নামে থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর- ৩৪৫।

জানা গেছে, পাউবো’র স্লুইস গেটের সরকারি সম্পত্তি মোঃ সেলিম সরদার ও তার পিতার আবু বক্কর সরদার জবর দখল করে বাড়ী ও দোকান ঘর নির্মান পূর্বক ব্যবসা করছে। রাস্তা সংলগ্ন দোকান ঘর নির্মান করায় চলাচলের বিঘœ সৃষ্টি হওয়ায় এলাকার লোকজন এ সরকারি সম্পত্তি দখল মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত একটি অভিযোগ দাখিল করে।

এ বিষয় নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে জবর দখলকারী সেলিম সরদারের গাত্রদাহ ও দৌড় ঝাপ শুরু হয়। ৭ আগস্ট শনিবার বিকালে গণস্বাক্ষরিত উচ্ছেদ আবেদনে স্বাক্ষরকারী আমানউল্লাহকে কঁচুবুনিয়া মসজিদের পাশে দেখা পেয়ে সেলিম সরদার তার লোকজন নিয়ে তার বিরুদ্ধে কেন অভিযোগ করেছে বলে গালিগালাজ করতে থাকে। কথা কাটাকাটির একপর্যায়ে মারতে উদ্যোত হলে তার চিৎকারের পাশের লোকজন এগিয়ে আসে। এ সময় সেলিম তাকে খুন জখমের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে চলে যায়। এ ঘটনায় আমানুল্লাহ সুবিচার পাওয়ায় জন্য থানায় সাধারণ ডায়েরী করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..