× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

আবু সাঈদ আহম্মদ সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি আর নেই

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবু সাঈদ আহম্মদ আর নেই। 

শুক্রবার ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার জোহরের নামাজের পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

সাবেক বিচারপতি আবু সাঈদ আহম্মদ ১৯৮৪-৮৫ সেশনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন। এরপর ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তীতে ২০০২ সালের ৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হন এই বরেণ্য আইনজীবী। ২০০৩ সালের ২৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসরে যান সাঈদ আহম্মদ।


এ ক্যটাগরির আরো খবর..