আবুল মাল আবদুল মুহিত আর নেই

আবুল মাল আবদুল মুহিত আর নেই

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

 শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল মাল মুহিতের ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দপ্তর থেকে এ  তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা ও বেলা সাড়ে ১১টার দিকে সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। শহীদ মিনার থেকে দাফনের জন্য মরদেহ সিলেটে নেওয়া হবে।  তবে জানাজার স্থান ও সময় এখনও নির্ধারণ হয়নি।

মুহিতের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনিও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি ছিলেন আব্দুল মুহিত। এরপর করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে তিনি বাসায় ফিরেন। করোনাক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা ক্রমশই দুর্বল হয়ে পড়ে।

এদিকে, এ বছরের মার্চ মাসে তিনি সিলেটে আসনে। এরপর সাবেক অর্থমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ দেয় সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মুহিতের আজীবন সুকীর্তির স্বীকৃতি স্বরূপ তাঁকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ দেওয়া হয়।

মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজ। মা-বাবা দুইজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।