× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

আবাসন খাত থমকে গেছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  দেশের আবাসন খাত অনেক দূর এগিয়ে যাওয়ারপর হঠাৎ করে থমকে গেছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, হাউজিং লোনের (গৃহঋণ) জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিতে অর্থমন্ত্রী পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘আবাসন শিল্প ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না। আমাদের আবাসনে আরো মনোযোগী হতে হবে। এখন পরিবেশের কথা মাথা রেখে আবাসনব্যবস্থা গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানের প্রধান বক্তা রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন আবাসন খাতের অত্যধিক রেজিস্ট্রেশন ব্যয়সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।

রিহ্যাবের বর্ষসেরা সাংবাদিক পুরস্কার পেলেন যাঁরাপ্রিন্ট মিডিয়া ক্যাটাগরি : জাগো নিউজের (দৈনিক যুগান্তর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী) প্রতিবেদক মামুন আব্দুল্লাহ, দৈনিক আমাদের সময়ের দুলাল হোসেন, জনকণ্ঠের রহিম শেখ, সংবাদের ইয়াসির আরাফাত রিপন এবং ফিনানশিয়াল এক্সপ্রেসের শাহ-আলম নূর।

ইলেকট্রনিক ক্যাটাগরি : দেশ টিভির আতিকবাবু, মাই টিভির আমিনুল মজলিস ও আতিকুর রহমান তমাল, যমুনা টিভির সুশান্ত সিনহাএবং এটিএন বাংলার গোলাম কাদের রবু।

ফটোজার্নালিস্টদের ক্যাটাগরি : চ্যানেল আইয়ের আলী আসগর, এশিয়ান টিভির সামিরা আহমেদ, একাত্তর টিভির আবুল কালাম আজাদ, নিউজ টোয়েন্টিফোরের শাকিল মল্লিক, মোহনা টিভির ফরহাদ হোসেন, যুগান্তরের এস এম গোর্কি, বাংলাদেশ প্রতিদিনের আবু তাহের খোকন, জনকণ্ঠের হাসানুজ্জামান তোরণ, ফোকাস বাংলার এস এম কবির জয়, বাংলাভিশনের কামাল উদ্দিন, এটিএন বাংলার হুমায়ুন কবির এবং এসএ টিভির এ বি রিমন।

রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির কোচেয়ারম্যান-২ কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া।


এ ক্যটাগরির আরো খবর..