× Banner
সর্বশেষ
ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার

আবারও স্বর্ণের ভরিপ্রতি ১১৬৬ টাকা বাড়লো

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।  ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।  এছাড়া  দীর্ঘদিন পর বাড়ানো হয়েছে রুপার দামও।

আজ বুধবার (০৭ আগস্ট) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়।

২২, ২১ ও ১৮ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১১৬৬ টাকা। আর রুপার দাম ভরিতে বেড়েছে ২৩৩ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম। আগামীকাল বৃহস্পতিবার (০৮ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। এর আগে গত সোমবার  (০৫ আগস্ট) স্বর্ণের দাম বাড়ায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকা।

বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম রয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৩ হাজার ৩৬৩ টাকায়। বর্তমানে বাজারে প্রতি ভরির দাম রয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৪৮ হাজার ৩৪৭ টাকা।

বর্তমানে এই মানের স্বর্ণের দাম রয়েছে ৪৭ হাজার ১৮১ টাকা। এছাড়া এদিকে দীর্ঘদিন পর বেড়েছে রুপার দাম। অলংকার তৈরির এই ধাতুতে ভরি প্রতি বাড়ানো হয়েছে ২৩৩ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..