× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আবহাওয়া শৈত্যপ্রবাহ শীতে কাঁপছে মানুষ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

গত চারদিন ধরে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে কুড়িগ্রামের মানুষ। রাতে ঘন কুয়াশা আর হিমেল ঠান্ডা হাওয়ায় গড়ম কাপড়েও কমছে না শীত। নিম্ন আয়ের পরিবারগুলো রয়েছে চরম দুর্ভোগে। বাগেরহাটের চিতলমারীতে হাড় কাঁপানো শীতে দুর্বল হয়ে পড়ছে গবাদি পশুসহ প্রাণিকুল।

কুড়িগ্রাম: ঠান্ডার কারণে দুর্ভোগে রয়েছেন দিনমজুর, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধরা। বুধবার জেলায় সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে এ জেলার উপর দিয়ে, যা আরও কয়েকদিন থাকবে।

নওগাঁয় শীতজনিত কারণে বাড়ছে বিভিন্ন রোগ। বিশেষ করে শিশু-বৃদ্ধরা ডায়রিয়া ও নিয়উমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোয় বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো খবর:

নওগাঁ: গত কয়েকদিন থেকে সন্ধ্যার পর উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। হাড় কাঁপানো শীতের কারণে জবুথবু হয়ে পড়েছে মানুষ। কর্মজীবী মানুষ পড়েছেন বিপাকে। বেলা ১১টার পর সূর্যের দেখা মিললেও তীব্রতা নেই। বদলগাছী আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবারের তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ বলেন, শীতজনিত রোগে আতঙ্কিত হওয়ার মতো এখনো কিছু হয়নি।

চিতলমারী (বাগেরহাট): সপ্তাহজুড়ে এ উপজেলায় শীত জেঁকে বসেছে। অনেকে খড়কুটো দিয়ে আগুন জ্বলিয়ে শীত নিবরাণের চেষ্টা করছে। বিশেষ করে যেসব শ্রমজীবী মানুষ খুব ভোরে কাজের সন্ধানে বের হন, তারা পড়েছেন দুর্ভোগে।


এ ক্যটাগরির আরো খবর..