× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

আফগানিস্তানে ৩ নারী সাংবাদিক গুলি করে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/3-women-journalists-were-shot-dead-1.jpg

আফগানিস্তানের জালালাবাদ শহরে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।

২ মার্চ মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে। নিহত তিন জনই স্থানীয় রেডিও ও টেলিভিশনে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, কাজ শেষে বাড়ি আসার পথে আলাদা দুটি জায়গায় তাদের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

জড়িতদের ধরতে অভিযান শুরু করা হয়েছে। ওই সব এলাকাতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে গত ৬ মাসে দেশটিতে অন্তত ১৫ সাংবাদিককে হত্যা করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..