× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার

আপাতত ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা নয়

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/health-department.jpg

আপাতত ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের আপাতত টিকা নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানানো হয়েছে।

শিশুদের টিকা কীভাবে দেওয়া হবে সে বিষয়ে আজ রোববার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে। আমরাও এটি অনুসরণ করতে পারি।
তিনি বলেন, ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকা মজুত আছে। যাদেরকে প্রথম ডোজ দেওয়া হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ যে কেন্দ্র দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। গ্রামের টিকা নেওয়ার জন্য মানুষের আগ্রহ কম ছিল, আমরা তাদের অনুপ্রাণিত করতেই এ কর্মসূচি হাতে নিয়েছিলাম।
মন্ত্রী বলেন, চীনের কাছে ছয় কোটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাড়ে ১০ কোটি টিকা চাহিদা দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে এসব টিকা পাওয়া যাবে। এই টিকা পাওয়া গেলে সংকট কেটে যাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
প্রসঙ্গত, করোনার প্রতিষেধক হিসেবে দেশে এখন পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা পৌনে তিন কোটি ছাড়িয়েছে। এদের মধ্যে প্রথম
শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা তিন লাখ ৭১ হাজার ৭৬৮ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নেন এক লাখ ৮৭ হাজার ১৫০ জন (পুরুষ এক লাখ ৭ হাজার ৪৩৩ জন ও নারী ৯৭ হাজার ৬৫৬ জন)। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৬৬ হাজার ৬৭৮ জন (পুরুষ ৯৫ হাজার ৭৬৭ জন ও নারী ৭০ হাজার ৯১১ জন)।

এদিকে, শনিবার বিকেল ৫টা পর্যন্ত টিকা নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৭৬ লাখ ১৫ হাজার ১৫৮ জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৮৯ লাখ ১৯ হাজার ১৮৯ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ১০ হাজার ৭০৯ জন নিবন্ধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..