× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

আপনারা প্রতিজ্ঞা করুন আর এসব অপকর্ম করবেন না, বিএনপিকে শাজাহান

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ বিএনপিকে যাবতীয় অপরাধের জন্য জনগণের কাছে কড় জোরে ক্ষমা চাইতে এবং আর কোনো দিন এ সব অপকর্ম না করার প্রতিজ্ঞা করতে আহব্বান জানালেন শাজাহান খান।

আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। শাজাহান খান বলেন, জাতীয় সংসদে রাষ্ট্রপতি তার ভাষণ শেষ করেছেন জয় বাংলা বলে। গত বছরও রাষ্ট্রপতি তার ভাষণ শেষ করেছিলেন জয় বাংলা বলে। জয় বাংলা ধ্বনি দিয়ে শেষ করে একটা ইঙ্গিত করেছেন। আমি জয় বাংলা ধ্বনিকে জাতীয় ধ্বনি হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আসুন বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের বলব সত্যকে মেনে নিয়ে আপনারা এগিয়ে আসুন। বিএনপি অপরাজনীতিকে ছেড়ে দিয়ে সত্য প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতির ঐতিহ্য রক্ষা করুন। বিএনপিকে একটা ব্যবস্থাপত্র দিতে চাই। আপনারা যত অপরাধ করেছেন, নাশকতা করেছেন, সন্ত্রাস করেছেন হত্যাকাণ্ড করেছেন যা কিছু করেছেন তার জন্য জনগণের কাছে কড় জোরে ক্ষমা চান। প্রতিজ্ঞা করুন আর কোনো দিন এ সব অপকর্ম করবেন না।

জামায়াত-শিবির-রাজাকার-আলবদর সঙ্গ ত্যাগ করেন, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকার করুন। বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করুন জয় বাংলা ধ্বনি। তাহলে বাঙালি জাতি ভেবে দেখবে আপনাদের ক্ষমা করা যায় কিনা।


এ ক্যটাগরির আরো খবর..