× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

পিআইডি

আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মপরিবেশ গড়তে অঙ্গীকারবদ্ধ সরকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
সামঞ্জস্যপূর্ণ কর্মপরিবেশ

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর ৩৫৩ তম গভর্নিং বডির সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে।

গতকাল (বৃহস্পতিবার) মাননীয় উপদেষ্টার আমন্ত্রণে জাপান ও তানজানিয়া , নাইজার, মালওয়ি এর ৪ জন মিনিস্টার এবং যুক্তরাষ্ট্র , ভারত, কানাডা, অষ্ট্রেলিয়া, মেক্সিকো, জাপান, ওমান, ফিলিপিন, নেপাল, তানজানিয়া , মোজাম্বিক, নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক পর্যায়ের শ্রমিক এবং মালিকদের সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ আইএলও গভর্নিং বডির মোট ২০টি দেশের অ্যাম্বসেডর / হাইকমিশনার এর সাথে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

মতবিনিময়কালে তিঁনি বলেন, আইএলও জাতিসংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা, যা সরকার, নিয়োগকর্তা বা মালিক ও শ্রমিকদের নিয়ে একসঙ্গে কাজ করে। তিঁনি বলেন, জুলাই – আগষ্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত অন্তরবর্তীকালীন সরকার শ্রমিকদের জন্য আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ শোভন কর্মপরিবেশ গড়ে তোলার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

এ সময় উপদেষ্টা বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষার উপর গুরুত্বারোপ করে বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের প্রায় ৭০% নারী শ্রমিক রেডিমেট গার্মেন্টস শিল্পের সাথে জড়িত যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তিতে অসামান্য অবদান রাখছে। উপদেষ্টা শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে সকল উন্নয়ন সহযোগী দেশের পাস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় শেষে ২০ টি দেশের আমন্ত্রিত অতিথিদের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান সচিব, জেনেভা স্বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এক নৈশ ভোজে অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..