যশোরে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবিরের আয়োজন

যশোরে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবিরের আয়োজন
যশোরে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশের ৮০ জন শিল্পী তাদের চিত্রকর্মসহ অংশ নেবেন।
আজ  ৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে প্রাচ্য আকাদেমি ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রদর্শনীর মূল আয়োজক সর্ব ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। প্রাচ্যসংঘের সহযোগিতায় এই চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির অনুষ্ঠিত হবে সংগঠনের ক্যাম্পাস জুড়ে। মৈত্রী চিত্রভাষ নামে এই প্রদর্শনী ও শিল্প শিবিরের উদ্বোধন করবেন প্রয়াত তরুণ শিল্পী সোহেল প্রাণনের মা সালেহা বেগম।
সংবাদ সম্মেলনে বেনজীন খান আরো বলেন, মৈত্রী চিত্রভাষ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধন তৈরী করবে। নানা বৈচিত্র ও কৃষ্টির ভান্ডার ভারতের সাথে আমাদের সংস্কৃতির আদান প্রদান ঘটবে। তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। তিনি বলেন, সমস্ত ট্যাবু ভেঙ্গে আমাদের বিশ্ব মানুষের কাছে যেতে হবে। আমাদের সবার আগে মানুষ হতে হবে।
সংবাদ সম্মেলনে কবি সাইদুর রহমান, আকসাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।