× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

পিআইডি

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর অর্থায়নে নারী, ছাত্র ও যুব সম্প্রদায়ের ক্ষমতায়নকে অগ্রাধিকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর অর্থায়নে গৃহীত প্রকল্পসমূহে নারী, ছাত্র ও যুব সম্প্রদায়ের ক্ষমতায়নকে অগ্রাধিকার এবং কর্মসংস্থান ও সামাজিক রূপান্তরের ক্ষেত্রে ‘সামাজিক ব্যবসা (Social Business)’ প্রবর্তনের উপর গুরুত্বারোপ করলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব রকিবুল হক। ২৬ নভেম্বর ২০২৪ তারিখে ইতালির রোমে IFAD সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে IFAD প্রেসিডেন্ট ড. আলভারো ল্যারিও-এর সাথে বৈঠককালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বলেন, কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর অর্থায়নে গৃহীত প্রকল্পসমূহের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও যুব সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হলে তা ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন’-এর অভীষ্ট অর্জনে সহায়ক হবে। রাষ্ট্রদূত টেকসই গ্রামীণ কৃষি অবকাঠামো বিনির্মাণ, কৃষি পণ্যের সুষম ও প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস-এর ‘সামাজিক ব্যবসা (Social Business)’র ধারণা IFAD-এর কর্ম পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বলেন, ১৯৭৮ সাল থেকে IFAD বাংলাদেশের টেকসই কৃষি বিনির্মাণে কাজ করছে এবং দীর্ঘমেয়াদি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ঝুঁকিতে বাংলাদেশ শীর্ষ দেশসমূহের একটি হওয়ায় জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় কৃষি প্রযুক্তির সহজলভ্যতা, সহনশীল জাত উদ্ভাবন এবং টেকসই কৃষি উৎপাদন নিশ্চিতকল্পে ‘জলবায়ু তহবিল’ থেকে অর্থায়ন এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাসমূহ থেকে অর্থায়নে তিনি IFAD-এর অধিকতর ভূমিকা প্রত্যাশা করেন। তিনি বাংলাদেশে কৃষির পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে IFAD-এর সহজ শর্তে ঋণ এবং অনুদান বৃদ্ধির অনুরোধ করেন।

IFAD প্রেসিডেন্ট ড. আলভারো ল্যারিও রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে IFAD-এর সকল কার্যক্রমে বাংলাদেশের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন। ড. ল্যারিও বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্জিত সাফল্যসহ দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ এবং প্রান্তিক কৃষকদের জন্য প্রকল্পসমূহের প্রশংসা করেন। IFAD প্রেসিডেন্ট কৃষি খাতের বিভিন্ন কর্মসূচী ও প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার প্রেক্ষিতে IFAD হতে প্রকল্পের অর্থায়নে বাংলাদেশের অগ্রাধিকার পাওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবেন মর্মে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..