× Banner
সর্বশেষ
সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী দেশে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানে চূড়ান্ত করা হয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক

ভারতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ভারতের সাহায্য চায় ইরান

যখন ইসরায়েলের নৃশংস হামলার মুখে ইরানি জনগণ চরম সংকটে ছিল, তখন ভারতের জনগণের প্রকাশ্য বিবৃতি, শান্তিমূলক সমাবেশে অংশগ্রহণ এবং নৈতিক সমর্থন আমাদের জন্য বড় প্রেরণা হয়েছে। এই আন্তরিক সহানুভূতির জন্য ভারতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

বুধবার (২৫ জুন) ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া ওই বিবৃতিতে ভারতে অবস্থিত ইরানি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ভারতের জনগণ, রাজনৈতিক দল, সংসদ সদস্য, এনজিও, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজকর্মীরা ইরানের পাশে দৃঢ়ভাবে ও স্পষ্টভাবে দাঁড়িয়েছেন। এই আন্তরিক সহানুভূতির জন্য ভারতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

এটা প্রমাণ করে, বিশ্বমানবতার বিবেক এখনো জাগ্রত এবং তারা ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে ভারত-ইরান সম্পর্কের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধনকে স্মরণ করে বলা হয়, এই সংহতি শুধুই রাজনৈতিক অবস্থান নয়, এটি ন্যায়, আইন ও বৈশ্বিক শান্তির প্রতি সমর্থন।

ইরান আরও বলে, আমরা সবসময় আন্তর্জাতিক আইনের মর্যাদা রক্ষার পক্ষে এবং আগ্রাসী ও সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে। আমরা বিশ্বাস করি, জাতিসমূহের ঐক্য ও সংহতি যুদ্ধ, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ।

বিবৃতির শেষাংশে ভারতের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমর্থনের জন্য আবারও কৃতজ্ঞতা জানানো হয়। ইরান বলেছে, এই ঐতিহাসিক ও মানবিক বন্ধন আমাদের শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক ন্যায়বিচারের পথে আরও দৃঢ় করবে।


এ ক্যটাগরির আরো খবর..