আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় সোমবার আন্তঃস্কুল (মহিলা) ক্রীড়া প্রতিযোগিতায় চারটি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্ট একক ও দ্বৈত এবং ভলিবলে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে দিনের অপর খেলা ক্রিকেটে আবু জাহিদ উচ্চ বিদ্যালয়কে ৫ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় ৩ উইকেট হারিয়ে ৮ ওভারে ৫৬ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের মেয়েরা ৬ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।