আনোয়ারা প্রতিনিধি(রাজিব শর্মা) চট্টগ্রাম : আনোয়ারা প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য ও গণমাধ্যম, সামাজিক মাধ্যম ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সাইটে লেখালেখি অপপ্রচারসহ কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে চোখে আঙ্গুল দেখিয়ে দাঁতভাঙ্গা জবাব ফেইসবুকের এক বিবৃতিতে দিয়েছেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সরোজ আহমেদ।
বিবৃতিটি সম্পূর্ণ জনগন ও প্রশাসনকতৃক নজরদারীর জন্য সরাসরি উপস্থাপন করা হল।
বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের পেশাদারিত্বের উৎকর্ষ সাধন ও নিরাপত্তা নিশ্চিত করণের পাশাপাশি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে ঐহিত্যবাহি ‘আনোয়ারার সার্বিক উন্নয়নে সুদীর্ঘকাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আনোয়ারা প্রেসক্লাব।
স্বাধীনতা উত্তর ১৯৮১ সাল থেকে আনোয়ারার সংবাদিকদের প্রাণের এই সংগঠন কোন অন্যায়, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ড এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে আপোষ করেনি। ভবিষ্যতেও করবে না। কিন্তু দু:খের বিষয় আনোয়ারার কতিপয় নামধারী সাংবাদিক নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে যাচ্ছে তাই করে বেড়াচ্ছে। এমনকি এসব নামধারী সাংবাদিকরা কখনো প্রেসক্লাবের নাম ভাঙিয়ে, কখনো নামসর্বস্ব সংগঠনের নেতা সেজে নানা শ্রেণিপেশার লোকজনকে ব্ল্যাকমেল করে চাঁদা আদায় করছে। শুধু তাই নয়, সম্প্রতি ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গেও কথিত সাংবাদিকরা জড়িয়ে পড়েছে বলে অভিযোগ ওঠেছে।
আনোয়ারায় কর্মরত কথিত সাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমেও খবর বেরিয়েছে। এছাড়া এ ধরণের অনাকাঙ্খিত খবর ও সমালোচনায় মুখর হয়ে ওঠেছে পুরো আনোয়ারা।
আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি হিসেবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আনোয়ারা প্রেসক্লাবে জড়িত সাংবাদিক বা সংবাদকর্মীরা এ ধরণের কোন কর্মকান্ডের সঙ্গে জড়িত নয়। যারা এ ধরণের অনৈতিক ও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত তারা আনোয়ারা প্রেসক্লাবের কেউ নয়। আমি এটাও বলতে চাই, আনোয়ারা প্রেসক্লাব কারও ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি নয়। এটি সংবাদকর্মীদের পেশার সংগঠন। কর্মরত যে কোন সংবাদকর্মীদের (নিয়মতান্ত্রিকভাবে) জন্য এই সংগঠনের দরজা সবসময় খোলা। তবে মানতে হবে, এই সংগঠনের একটি বৈধ কমিটি আছে। যে কমিটি সংগঠনের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে যেকোন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। অতীতে অনেক ছাড় দিয়েছে, এখন থেকে আর নয়।
সুতরাং আজকের পর থেকে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি আনোয়ারা প্রেসক্লাবেরফ সুনাম এবং ঐতিহ্য ক্ষুন্ন হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকবেন আশা করি। ‘দুর্নীতি নিপাত যাক সুনীতি মুক্তি পাক’