আনোয়ারা সংবাদদাতা: আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর প্রয়াত সদস্য আখতারুজ্জামান চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিদুয়ানুল হক, অধ্যাপক মীর কাশেম, উপজেলা আওয়ামীলীগের সদস্য জাফর উদ্দিন চৌধুরী, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান ও বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক কফিল উদ্দিন, ছাত্রনেতা সাইফুল ইসলাম শামীম ও রিটন নাথ বাবু।