শোভন দত্ত,আনোয়ারা,চট্টগ্রাম প্রতিনিধি : দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হলেও ঘন ঘন লোডশেডিং হচ্ছে কেন,পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে এর জবাব চেয়েছেন স্হানীয় জনগণেরা।
গত কয়েকদিন যাবত এত লোডশেডিং হচ্ছে যা বলার বাইরে,আধা ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যায় আর দুই ঘন্টা পর আসে,যেমন গরম পড়তেছে আর ছাত্র-ছাত্রীদের পরীক্ষা আরম্ভ হবে,লেখাপড়া করার সময় হলে বিদ্যুৎ চলে যায়।
উপজেলার স্থানীয় এক ব্যক্তি বলেন, ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। মানুষের দুর্ভোগ হচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যুতের অভাবে পড়তে পারছে না। মানুষ রাতে ভালো করে ঘুমাতে পারছে না। সন্ধ্যার পর আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।ব্যবসা-বাণিজ্য করা যাচ্ছে না। কোন ধরনের প্রাকৃতিক সমস্যা নেই তবে কেন এই ধরনের ভোগান্তির স্বীকার আনোয়ারাবাসী? নাম প্রকাশ্যে অনিশ্চুক এক ব্যক্তি বলেন, ‘আনোয়ারায় বিদ্যুৎ সরবরাহ করেন বিভিন্ন ফার্ম,ইন্ডাস্ট্রি ও ক্ষুদ্র শিল্প,হাসপাতাল গুলোতে জন সাধারনের জন্য বিদ্যুৎ নয়। মিটার দিবে মাস শেষে বড় অংকের টাকা হাতিয়ে নিবে এই হল আনোয়ারা বিদ্যুৎ কেন্দ্রের কাজ।’
এই ব্যাপারে আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসের নম্বরে একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে দুই ঘন্টা পর কল রিসিভ করেন তারা এই ব্যাপারে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সংক্রান্ত বিষয় এড়িয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে এত সমস্যা কেন জানতে চাইলে, বলেন চেয়ারম্যান কে কল দেন বলে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে লাইন কেটে দেন।
বিদ্যুৎ উৎপাদনে সরকারের সাফল্যকে ম্লান করার জন্য পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে বিদ্যুৎ বিভাগের কিছু কুচক্রী কর্মকর্তারা বলে গণমাধ্যমকে এমন অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শীঘ্রই আসছে পল্লী বিদ্যুৎয়ের দুর্নীতি নিয়ে,,,