× Banner
সর্বশেষ

আনোয়ারায় ভুয়া কাগজে রেজিস্ট্রি, জরিমানা

admin
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

আনোয়ারা প্রতিনিধিঃ আনোয়ারায় ভুয়া কাগজে রেজিস্ট্রি, জরিমানা আনোয়ারা চাতরী চৌমুহনি বাজার এলাকায় রাস্তার উপর পসরা সাজিয়ে ব্যবসার দায়ে পাঁচজনকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বটতলী রুস্তমহাটে অপর এক অভিযানে ভুয়া খাজনা রশিদ তৈরি করে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কার্যালয় সূত্র জানায়, সোমবার সকালে চৌমুহনি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ এর নেতৃত্বে অভিযানে হাইওয়ে আইন ১৯২৫ এর ৫ ধারায় রাস্তার উপর পসরা সাজিয়ে ব্যবসার সময় নাজিম উদ্দিন, আবদুল মান্নান, নবী হোসেন,মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ ওসমান নামে ৫ ব্যক্তিকে মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বটতলী রুস্তম হাটে ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রির চেষ্টার সময় সহকারী কমিশনার (ভুমি) আবদুল মোমিনের নেতৃত্বে অভিযানে সাইফুল ইসলাম নামে ইউনাইটেড গ্রুপের এক কর্মচারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য আনোয়ারায় দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়া খাজনা রশিদ, খতিয়ান ও দলিল তৈরি করে জমি কেনাবেচার কাজ করছিল।


এ ক্যটাগরির আরো খবর..