× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)

আনন্দ চেয়ারম্যান, বাবলু ভাইস চেয়ারম্যান ও অনিতা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত 

Dutta
হালনাগাদ: সোমবার, ১০ জুন, ২০২৪
পাইকগাছা

দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী চিংড়ি মাছ প্রতীকে ৩৩ হাজার ৮৭২ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু মোটরসাইকেল প্রতীকে পান ৩১ হাজার ২৭৮ ভোট। অপরদিকে পালকি প্রতীকে ১৮ হাজার ১৬৬ ভোট পেয়ে প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম যুবলীগ নেতা সুকুমার ঢালী উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮২০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষক অনিতা রাণী মন্ডল ফুটবল প্রতীকে ৩৬ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৬৪ ভোট। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯৭ টি কেন্দ্রে  বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়।

দুপুরে রাড়ুলী ভূবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকরা চিংড়ি মাছ প্রতীকের শাহীন গাজী সহ কয়েকজন সমর্থক কে মারপিট করে বলে অভিযোগ করেন। এছাড়া উপজেলার সবখানে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে তুলনামূলক ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল।

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..