× Banner
সর্বশেষ
হবিগঞ্জে ঐতিহ্যেবাহী পৈল গ্রামে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী – স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

আধুনিক পরিবর্তনশীল বৈষম্যমুক্ত সমাজ, দেশ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় সরকারের -পার্বত্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
দেশ ও রাষ্ট্র গড়ার প্রত্যয়

প্রধান উপদেষ্টা সবসময় বলেন ৫ আগস্টের পরিবর্তন এসেছে সবার জন্য। প্রধান উপদেষ্টা গত ১১ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদেরকে একটি আধুনিক পরিবর্তনশীল বৈষম্যমুক্ত সমাজ, দেশ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম পরিচালনার আহ্বান জানিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি বলে জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আজ রাঙ্গামাটি সদরে মোনঘর প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, পার্বত্য এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আমাদের দায়দায়িত্ব রয়েছে। আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। পার্বত্য অঞ্চলে মানসম্মত শিক্ষাব্যবস্থা, পরিবেশগত উন্নয়ন এবং জীবনযাত্রার উপর কাজ করতে চাই।

সুপ্রদীপ চাকমা এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহায়তায় মোনঘর আবাসিক বিদ্যালয় ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাত্রাবাসে এতিম ও দুর্গম এলাকার ছাত্ররা থাকার সুযোগ পাবে।

মোনঘর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি  নিরুপা দেওয়ানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, ভান্তে শ্রদ্ধালংকার মাহাথের, মোনঘর আবাসিক বিদ্যালয় ও কলেজের পরিচালক ও অধ্যক্ষ অশোক কুমার চাকমা, মোনঘর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক কীর্তি  নিশান চাকমা-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..