× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

আদিত্য-ক্যাটরিনা ডিনার ডেটে!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউডের নতুন গুঞ্জন আদিত্য রয় কাপুরের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা কাইফ।

গতকাল (সোমবার) রাতে একসঙ্গে দেখা গেছে আদিত্য এবং ক্যাটরিনাকে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, একসঙ্গে ডিনার ডেটে যাচ্ছিলেন এ জুটি।

গাড়িতে বসা দুজনকে বেশ আনন্দিত দেখাচ্ছিল। ফটোসাংবাদিকদের ক্যামেরার সামনে তারা বেশ হাসি-খুশি ছিলেন। দুজনেই সাদা রঙের পোশাক পরে ছিলেন।

আদিত্য-ক্যাটরিনার বন্ধুত্ব হয় অভিষেক কাপুর পরিচালিত ফিতুর সিনেমার শুটিং সেটে। চলতি বছর ভালোবাসা দিবসে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে ভালো সাড়া ফেলতে না পারলেও এখনো ভালো সম্পর্ক দুজনের মধ্যে। এছাড়া গত আগস্টে করণ জোহরের ড্রিম টিমের অংশ হয়ে ভ্রমণ করেছেন আদিত্য-ক্যাটরিনা। তাদের সঙ্গে আরো ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট, পরিণীতি চোপড়া এবং বাদশা।

ক্যাটরিনা অভিনীত জাগ্গা জাসুস সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর। এছাড়া সালমান খানের সঙ্গে বহুল চর্চিত টাইগার জিন্দা হ্যায় সিনেমায় অভিনয় করবেন তিনি।

অন্যদিকে আদিত্য রয় কাপুরের পরবর্তী সিনেমা ডেয়ার জিন্দাগি। এতে আরো অভিনয় করছেন শাহরুখ খান এবং আলিয়া ভাট। তাছাড়া শ্রদ্ধা কাপুরের সঙ্গে ওকে জানু শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন এ অভিনেতা।


এ ক্যটাগরির আরো খবর..