× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

ভারত প্রতিনিধি

আদনান সামির ইনস্টাগ্রামে আলবিদা দেখে চিন্তার ভাঁজ অনুরাগীদের

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০২২
আদনান সামির ইনস্টাগ্রামে আলবিদা

বলিউড গায়ক আদনান সামির (Adnan Sami) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখতেই চোখ কপালে নেটিজেনদের। সমস্ত পোস্ট মুছে ফেলে রেখেছেন  শুধুমাত্র একটি ভিডিও, যেখানে কালো ব‍্যাকগ্রাউন্ডে ফুটে উঠেছে লালে লেখা ‘আলবিদা’। দেখেশুনে চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে।

হঠাৎ করেই ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে ফেলেছেন আদনান। শেয়ার করেছেন একটি নতুন ভিডিও। আলবিদা যার বাংলা অর্থ বিদায়, এই শব্দটাই বারবার ফুটে উঠছে ভিডিওতে। চিন্তিত নেটনাগরিকরা প্রশ্নে প্রশ্নে ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স। কী হল হঠাৎ আদনানের? এই ভিডিওর অর্থ কী? তিনি ঠিক আছেন তো?আদনান সামির ইনস্টাগ্রামে আলবিদা

অনেকে লিখেছেন, আশা করছি এটা নতুন গানের প্রচার। এর আগে গায়ক আরমান মালিকও একই রকম ভাবে সমস্ত পোস্ট মুছে ফেলেছিলেন। শুধু ছিল একটি পোস্ট। নেটিজেনরা চিন্তায় পড়লেও পরে জানা যায় আসলে একটি মিউজিক ভিডিওর প্রচার করছিলেন আরমান। নেটনাগরিকদের প্রার্থনা, আদনানের সঙ্গেও যেন তেমনটাই হয়।

কিছুদিন আগে আদনান সামির একটি ছবি ব‍্যাপক ভাইরাল হয়েছিল। পরিবারের সঙ্গে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তিনি। তাঁর একটি সেলফি দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন নেটনাগরিকরা। এতটা পরিবর্তন দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে।

প্রসঙ্গত, সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতেন গায়ক আদনান সামি। জন্মসূত্রে পাকিস্তানি হলেও বেশ কয়েক বছর আগেই ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি। এখন তিনি পুরোদস্তুর ভারতীয় নাগরিক। তবে সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই নেটিজেনের একাংশের নিশানায় থাকেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..