বছরের প্রথম দিনেই ভয়াবহ দাবানল অস্ট্রেলিয়ায় ২ শতাধিক বাড়ি পুড়ে ছাই

দি নিউজ ডেস্কঃ নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দাবানলে পুড়ে ছাই অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্য। জানা যায় প্রায় ২৫০ বাড়ি পুড়ে গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় ১২ টা ১ মিনিটে সিডনি হারবারসহ বিভিন্ন স্থানে আতশবাজির খেলা শুরু হয়। তার ফলে ঘটে এ দুর্ঘটনা। তাতে হাজারো মানুষ দাবানলের কারণে তাদের শহর ছেড়ে সমুদ্র পাড়ে আশ্রয় নিতে পারেনি।

তবে দাবানলের পরিস্থিতি কিছুটা কমেছে এবং ভিক্টোরিয়ার একটি ব্যস্ততম রাস্তা ২ ঘণ্টার জন্য পূনরায় খুলে দেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ায় দাবানলের কারণে অন্তত তিনটি প্রদেশে সতর্কতা জারি আছে। এছাড়া বর্ষবরণের ছুটিতে অস্ট্রেলিয়ায় ভ্রমণ কার্যত নিষেধ করা হয়েছিল। কিন্তু তারপরও বহু পর্যটক সেখানে হাজির হন। এর ফলে অনেক পর্যটকই আটকা পড়েছেন পর্যটন এলাকাগুলোতে।

দেশটির সরকার জানিয়েছে, দাবানলের এলাকাগুলোতে উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। জরুরি প্রয়োজনে হেলিকপ্টারও ব্যবহার করা হবে। দাবানলে গতকাল পর্যন্ত আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভিক্টোরিয়ায় আরো চারজন ও নিউ সাউথ ওয়েলসে একজন নিখোঁজ রয়েছে। তবে এত কিছুর পরও থেমে থাকেনি হ্যাপি নিউ ইয়ারের আতশবাজির কার্যক্রম।

দেশটির দুই অঙ্গরাজ্যে অন্তত ২৫০ বাড়ি পুড়ে গেছে। এর মধ্যে ভিক্টোরিয়া রাজ্যে ৪৩ টি ও নিউ সাউথ ওয়েলসে ২০০ বাড়ি পুড়ে গেছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।