× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

মাদারীপুর প্রতিনিধি

আড়িয়াল খাঁ নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
আড়িয়াল খাঁ নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান অবস্থায় হনুফা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকার আড়িয়াল খান নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হনুফা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ বেপারীর মেয়ে এবং আনোয়ার বেপারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আড়িয়াল খান নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ বিষয়টি শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় হনুফা বেগমের লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে হনুফা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলে নদীতে লাশ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

শিবচর কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, থানার কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার শেষে পরিবারের সঙ্গে কথা বলে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..