× Banner
সর্বশেষ
মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর

আটোয়ারীতে ৪ জামায়াত নেতা-কর্মী আটক

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে গোপন বৈঠকের সময় ৪ জামায়াত নেতা-কর্মীকে থানা পুলিশ আটক করেছে। গত ৫ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরগঞ্জ বাজার সংলগ্ন জনৈক জামায়াত নেতা মজিবরের বাড়িতে আটোয়ারী থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে জামায়াতের সদস্য ভর্তি ফরম, চাঁদা আদায়ের রশিদ বইসহ বেশ কিছু ধর্মীয় পুস্তক উদ্ধার করে।

আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোজাফ্ফর হোসেন জানান, নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠকের খবর পেয়েপুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো উপজেলার তোড়িয়া নিতুপাড়া গ্রামেরমৃত দবির উদ্দীনের পুত্র উপজেলা জামায়াতের সেক্রেটারি খাদেমুল ইসলাম (৪৫), কিসমতদাপ গ্রামের তছির উদ্দীনের পুত্র তোড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মজিবররহমান (৪০), দঃ তোড়িয়া (ডুহাপাড়া) গ্রামের মৃত ধজিব উদ্দীনের পুত্র জামায়াত কর্মী মে. আশিকুল্যাহ (৬০) এবং তোড়িয়া গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম (৪২)। আটককৃতদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছিল।


এ ক্যটাগরির আরো খবর..