× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আজ ৬ জানুয়ারি বুধবার দিনের শুরুতে জেনে নিন রাশিফল

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

প্রত্যেক ব্যাক্তির আলাদা আলাদা রাশির জন্য ফল ও আলাদা হয়। আজ ৬ জানুয়ারি বুধবার দিনের শুরুতে জেনে নিন আপনার আজকের রাশিফল। রাশিফল দেখে সেভাবেই কাটিয়ে ফেলুন আজকের সারাটা দিন।

মেষঃ বন্ধুদের থেকে সন্ধ্যের সময় একটি সারপ্রাইজ পাবেন। আজকের দিনে কাজের জায়গায় বসের মেজাজ ভালো থাকবে। দীর্ঘদিনের সমস্যা থেকে আজকে মুক্তি পেতে পারেন। ফাঁকা সময়ে মোবাইল, টিভিতে সময় নষ্ট করতে পারেন। বাড়ি জমিতে বিনিয়োগে আজকের দিনে লাভবান নাও হতে পারেন।

বৃষঃ দীর্ঘ সময়ের পর আজকের দিনে কারো থেকে প্রশংসা পেতে পারেন। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকবে। বিবাহিত জীবন সুখের হবে। আজকের দিনে কাউকে ঋণ দিলে, পরিশোধের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

মিথুনঃ অনেক দিন ধরে ভেবে রাখ কাজ, ফাঁকা সময়ে শেষ করুন। শরীরকে সুস্থ রাখতে খাওয়া দাওয়া এবং ব্যায়ামের দিকে খেয়াল রাখুন। বিবাহিত জীবন সুখের হবে। আপনার একঘেয়ে জীবনে বন্ধুরা এবং আপনার স্ত্রী একরাশ খুশির মুহূর্ত তৈরি করবে।

কর্কটঃ পরিকল্পনা করেও কাজের চাপে বাড়ির সকলের সঙ্গে সময় কাটাতে পারবেন না। আজকের দিনে এমন কিছু কিনে রাখুন, যার ভবিষ্যতে দাম বাড়তে পারে। বিবাহিত জীবন সুখের হবে। সামাজিক অনুষ্ঠানে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তুলুন।

সিংহঃ ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করুন, নাহলে আপনার মাথা গরম হয়ে যেতে পারে। অন্যদের নামে সমালোচনা না করাই মঙ্গল। সংসার জীবন শান্তির হবে। আত্মীয়দের সঙ্গে ব্যবসা করলে অর্থের বিষয়ে যত্নবান হোন।

কন্যাঃ আজ এই রাশির জাতক জাতিকারা তাদের মনের মানুষকে খুঁজে পাবেন। শরীরকে সুস্থ রাখতে খাওয়া দাওয়া এবং ব্যায়ামের দিকে খেয়াল রাখুন। ফাঁকা সময়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বকেয়া অর্থ আজকের দিনে ফেরত পেতে পারেন।

তুলাঃ কাছের মানুষেরা এবং বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আজকে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থ থাকবে। আজকের দিনে ফাঁকা সময়ে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যেতে পারেন। বয়স্কদের কাছ থেকে অর্থ সঞ্চয় এবং খরচের বিষয়ে পরামর্শ নিতে পারবেন।

বৃশ্চিকঃ অল্প সময়ের আলাপ হওয়া বন্ধুর সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করবেন না। উচ্চরক্তচাপ যুক্ত ব্যক্তিরা শরীর ঠিক খাওয়ার দিকে নজর দিন। ব্যস্ত সময়ের মধ্যে থেকে নিজের জন্য সময় বের করে ইচ্ছা মত কাজ করতে পারবেন। অর্থ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়ে অনেক অর্থের মালিক হবেন।

ধনুঃ শিশুরা আজকের দিনে খেলাধূলায় বেশি সময় কাটাতে পারে, তবে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। চেনা জানা মানুষদের মাধ্যমে নতুন কাজের সন্ধান পাবেন। আজকের দিনে এই রাশির জাতকরা তাদের স্ত্রীয়ের কাছে কিছু চেয়ে, না পাওয়ায় মনে আঘাত পাবেন। বাবা মায়ের শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় ফেলবে।

কুম্ভঃ কাজের জায়গায় অন্যদের সমর্থন আপনাকে সাহসি করে তুলবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থ থাকবে। আজ এই রাশির বেশকিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণ ক্লান্তিকর হবে। আজকের দিনে আপনি বুঝতে পারবেন, বাড়ির লোকেদের আপনি সময় দিতে পারছেন না।

মীনঃ অর্থ সমস্যা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ বাঁধতে পারে। দিনের শুরুতেই অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকের দিনে সকলের থেকে দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন। পরিবারের সকলকে অর্থ সঞ্চয়ের বিষয়ে পরামর্শ দেওয়া উচিত।

মকরঃ সামাজিক অনুষ্ঠানে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তুলুন। নিজের কোন সমস্যার বিষয়ে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলুন। ধ্যান এবং শরীর চর্চা অত্যন্ত ভালো একটি কাজ। সারাদিন ধরে আর্থিক লেনদেন চলার পরও দিনের শেষে অনেক অর্থ সঞ্চয় করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..