× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আজ ৫ জানুয়ারি জেনে নিন কেমন যাবে আপনার গোটা দিন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

দিনের শুরুতেই দেখে নিন আজকের রাশিফল। আজ ৫ জানুয়ারি মঙ্গলবার জেনে নিন কেমন যাবে আপনার গোটা দিন।

মেষঃ কেউ আপনার ক্ষতি করতে চাইলে, প্রতিবাদ করুন। খারাপ সময় কাতে যাদের সঙ্গে, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সময় নার্ভাস হয়ে পড়বেন না। এই রাশির ব্যবসায়ীদেরকাজের প্রয়োজনে ভ্রমণে গিয়ে মানসিক চাপ বাড়তে পারে। বিদেশে জমি আজকের দিনে ভালো দামে বিক্রি করতে পারবেন।

বৃষঃ বন্ধুদের সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটাবেন। আত্মীয় বন্ধু বান্ধব আপনার বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। কোন আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হত পারে। বাড়িতে অতিথির আগমনে জমানো অর্থ কিছুটা খরচ হয়ে যাবে।

মিথুনঃ সাংসারিক জীবনে অনেক সমস্যা আসতে পারে। অর্থ বিনিয়োগের পূর্বে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া প্রয়োজন। বন্ধুদের সাহায্যে এক বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটান। সম্পর্ককে নষ্ট হতে দেবেন না।

কর্কটঃ কোন খাতে বিনিয়োগের পূর্বে ভালো করে বিবেচনা করে নিন। পুরনো বন্ধুর আগমনে পুরনো স্মৃতি উসকে উঠবে। আজকের দিনে আপনার শরীর সুস্থ থাকবে। নিজের জন্য সময় বের করেও, অফিসের কাজে তা নষ্ট হয়ে যাবে। আজকের দিনে বন্ধুদের সঙ্গে খেলাধূলায় অংশ নিতে পারেন।

সিংহঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিরা অন্যদের আকর্ষণ কাড়তে সক্ষম হবেন। অত্যাধিক চাপ থেকে মুক্ত হতে কিছুটা সময় বাচ্চাদের সঙ্গে কাটান, ভালো লাগবে। সকলের জন্য একটি সুন্দর সারপ্রাইজ প্ল্যান করুন। এই রাশির ব্যবাহিত ব্যক্তিরা তাদের বাচ্চাদের পড়াশুনা নিয়ে চিন্তিত থাকবে।

কন্যাঃ বিবাহিত জীবনকে ভালো করার সর্বোতভাবে চেষ্টা করুন। আজকের দিনে কারো সাহায্য ছাড়াই অর্থ উপার্জনে সক্ষম হবেন। আজকের দিনে প্রেমের সম্পর্ক অনুভব করবেন। আপনার সুন্দর স্বভাব অনেক বন্ধু তৈরি করতে সাহায্য করবে।

তুলাঃ আজকের দিনে মানুষের থেকে দূরে থাকাই ভালো। পরিবারের সকল সদস্যের সঙ্গে সুন্দর সময় কাটান, নাহলে সমস্যা হতে পারে। আজকের দিনে পাওয়ানাদার পূর্বে নেওয়া ঋণের অর্থ ফের চাইতে পারেন। তাঁকে অর্থ ফিরিয়ে দিতে গিয়ে আপনি আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়বেন।

বৃশ্চিকঃ আজকের দিনে এই রাশির ব্যবসায়ীদের ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে গর্ভবতী মহিলাদের হাঁটাচলার দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। পরিবার এবং বন্ধুদের সময় দিতে না পারায় মানসিকভাবে দুঃখ পাবেন। ব্যক্তিগত জীবন অপেক্ষা সামাজিক কাজে মনযোগী হোন।

ধনুঃ কাজের চাপে আপনার বিবাহিত জীবন ব্যাহত হচ্ছে, সেদিকে খেয়াল রাখুন। কোন খাতে দীর্ঘ সময় ধরে বিনিয়োগের প্রয়োজন। রাগ করে বেশিক্ষণ নিজেকে কষ্ট না দেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কোথা বলতে গিয়ে আপনার অনেকটা সময় নষ্ট হবে।

মকরঃ ভালোবাসার মানুষের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন। আজকের দিনে গর্ভবতী মহিলাদের হাঁটাচলার দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। টিভি, মোবাইলে বেশি সময় নষ্ট করা ঠিক নয়। সম্পত্তির দিকে নজর দিন, নাহলে তা আজকের দিনে চুরি হতে পারে।

কুম্ভঃ আত্মীয়দের থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠাণ্ডা রাখুন। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা তাদের বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হবেন। জমি বিক্রি করার বিষয়ে ভালো ক্রেতার সন্ধান পাবেন।

মীনঃ আজকের দিনে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে সিনেমা বা পার্কে যেতে পারেন। শরীর সুস্থ থাকলেও ভ্রমণের ধকল নিতে পারবেন না। অর্থ উপার্জন এবং সঞ্চয় যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে। দিনের শেষভাগে পরিবারের জন্য একরাশ খুশি আসবে।


এ ক্যটাগরির আরো খবর..