× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

ডেস্ক

আজ ৩ নভেম্বর বৈদিক জ্যোতিষে ১২টি রাশিরফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
আজকের রাশিফল, রাশিফল, শুক্রবারের রাশিফল, শনিবারের রাশিফল, রবিবারের রাশিফল, সোমবারের রাশিফল, মঙ্গলবারের রাশিফল, বুধবারের রাশিফল, বৃহস্পতিবারের রাশিফল, জেনে নিন রাশিফল, জ্যোতিষ শাস্ত্র, আজকের দিনের রাশিফল, ১২টি রাশির রাশিফল, জ্যোতির্বিজ্ঞান গণনা, জ্যোতিষির গণনা, এস্ট্রোলজার, মাসিক রাশিফল, মেষ রাশি, বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, বৈদিক জ্যোতিষে গণনা, আজকের ভবিষ্যদ্বাণী,এবছরের রাজা মঙ্গল, মন্ত্রী শুক্র, জলাধিপতি চন্দ্র, শষ্যাধিপতি বৃহস্পতি
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আজ ৩ নভেম্বর বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: কোনো প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। তাঁকে অর্থ দেওয়ার আগে অবশ্যই সমস্ত কিছু ভালোভাবে যাচাই করে নিন। নাহলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনি আজ কোনো খেলাধূলায় অত্যন্ত ব্যস্ত থাকবেন। ভালোবাসার মানুষটির সাথে আজ খারাপ আচরণ করবেন না। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরোনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ  আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্য কোনো শুভ কাজ শুরু করার পূর্বে কপালে কেশর বা হলুদের তিলক লাগান।

বৃষ রাশি: প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পাশাপাশি, কোনো পুরোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ কোনো পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কালো রঙের ঘোড়ার ক্ষুরের তৈরি রিং সাথে রাখুন।

মিথুন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানের কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। যা তাঁদের গর্বিত করে তুলবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন তাঁরা আজ নিজের জন্য অবসর সময় পাবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য কপালের সাদা চন্দনের টিকা লাগান।

কর্কট রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। আজ কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি, যদি ঋণ দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটান। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য বুধের সুপ্রভাব বৃদ্ধির লক্ষ্যে ব্রোঞ্জ দান করুন।

সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। কোনো নতুন অর্থনৈতিক পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হওয়ার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। বন্ধুদের সাথে দিনটি দুর্দান্তভাবে কাটবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করুন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ প্রেমের জীবনকে সুন্দর করে তুলতে মাছকে খাবার দিন।

কন্যা রাশি: কোনো কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য কালো ও সাদা রঙের মিশ্রণ রয়েছে এমন রঙের জুতো পরুন।

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনাকে সতর্কতার সাথে কাজ করতে হবে। নাহলে কেউ আপনার কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন এবং ভালো মানুষদের সাথে সংযোগ বৃদ্ধি করুন।

বৃশ্চিক রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলুন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিকভাবে লাভবান হতে পারেন। পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ কর্মজীবনে উন্নতির জন্য বাড়িতে কোনো আবর্জনা জমতে দেবেন না।

ধনু রাশি: কোনো কাজে আজ আপনি সবার কাছ থেকে সমর্থন পাবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা বাজি বা জুয়া খেলার মাধ্যমে অর্থব্যয় করছেন তাঁরা আজ বড় ক্ষতির সম্মুখীন হবেন। তাই, এহেন বদভ্যাস থেকে দূরে থাকুন। আপনার রসিক মনোভাব আজ কোনো সামাজিক অনুষ্ঠানে সবাইকে আকৃষ্ট করবে। কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে নিজের কাজ করে যান। আত্মীয়দের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য অভাবী ব্যক্তিদের খাবার দান করুন।

মকর রাশি: এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। যাঁর ট্যাক্স ফাঁকি দেন তাঁরা আজ কোনো সমস্যায় পড়বেন। তাই, এহেন কাজ থেকে বিরত থাকুন। মনে রাখবেন, আমাদের জীবনে সময় হল অত্যন্ত মূল্যবান। তাই, অযথা সময় নষ্ট করবেন না। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য আপনি যে ঘরে ঘুমোন সেটির দক্ষিণ দিকের দেওয়ালে জিরো ওয়াটের লাল রঙের বাল্ব লাগান।

কুম্ভ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা আজ সাবধানে থাকুন। যাঁরা এখনও পর্যন্ত তাঁদের অর্থ অযথা ব্যয় করে আসছিলেন তাঁরা আজ ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। কোনো সমস্যার সম্মুখীন হলে আজ ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ কোনো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কোথাও কেনাকাটা করতে গেলে অত্যধিক অর্থব্যয় থেকে বিরত থাকুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য প্রতিদিন বিশুদ্ধ মধু সেবন করুন।

মীন রাশি: কোনো পুরোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আত্মীয়দের সাথে আজ খারাপ আচরণ করবেন না। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনি লাভবান হবেন। কোনো বিনোদনমূলক কাজকর্মের সাথে আজ আপনি যুক্ত থাকবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না।
ভাগ্য সঙ্গে রাখার উপায়ঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন এবং প্রদীপ জ্বালান।


এ ক্যটাগরির আরো খবর..