× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

ডেস্ক

আজ ২৭ অক্টোবর শুক্রবার আপনার রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
আজকের রাশিফল, রাশিফল, শুক্রবারের রাশিফল, শনিবারের রাশিফল, রবিবারের রাশিফল, সোমবারের রাশিফল, মঙ্গলবারের রাশিফল, বুধবারের রাশিফল, বৃহস্পতিবারের রাশিফল, জেনে নিন রাশিফল, জ্যোতিষ শাস্ত্র, আজকের দিনের রাশিফল, ১২টি রাশির রাশিফল, জ্যোতির্বিজ্ঞান গণনা, জ্যোতিষির গণনা, এস্ট্রোলজার, মাসিক রাশিফল, মেষ রাশি, বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, বৈদিক জ্যোতিষে গণনা, আজকের ভবিষ্যদ্বাণী,এবছরের রাজা মঙ্গল, মন্ত্রী শুক্র, জলাধিপতি চন্দ্র, শষ্যাধিপতি বৃহস্পতি
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আজ ২৭ অক্টোবর শুক্রবার আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। জেনে নিন প্রত্যেক রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: আপনি আজ কোনো সামাজিক কাজকর্ম এবং দান-ধ্যানের সাথে যুক্ত থাকতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা নিজেদের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে ব্যবসা পরিচালনা করছেন তাঁদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধির জন্য পুরুষরা কপালে লাল তিলক এবং মহিলারা লাল সিঁদুর পরুন।

বৃষ রাশি: আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনাকে সঠিকভাবে নজর দিতে হবে। নাহলে আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ উৎসবের বাতাবরণ ভালোভাবে বজায় থাকবে। আপনার আজ কোথাও বাণিজ্যিক সফরের সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য সূর্যোদয়ের সময়ে ১১ বার “ওম” মন্ত্র পাঠ করুন এবং সূর্য প্রণাম করুন।

মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। আপনি আজ কোনো সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারেন। পাশাপাশি, আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। আজ নিজে থেকে কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। দীর্ঘসময় ধরে স্থগিত ছিল এমন কোনো পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হবে। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য গুরুজনদের পা ছুঁয়ে প্রতিদিন সকালে আশীর্বাদ নিন।

কর্কট রাশি: প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। নাহলে আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। বাড়িতে আজ হঠাৎ করেই কোনো অতিথির আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন এবং অর্থব্যয়ের সম্ভাবনাও রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সাথে করুন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন ও নিজেও খান।

সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। কাউকে প্রভাবিত করার জন্য আজ অত্যধিক খরচ করবেন না। কোনো প্রতিবেশীর সাথে আজ আপনার ঝগড়া হতে পারে। তবে, প্রতিটি ক্ষেত্রে নিজের মাথায় ঠান্ডা রাখুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। পাশাপাশি, কোনো কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে বিশেষ সাহায্য পাবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য দাঁত পরিষ্কার রাখুন।

কন্যা রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আজ আপনার বন্ধুরা আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সাথে দেখা করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আজ সচেতন ভাবে কাজ করুন। আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য গণেশ চালিশা পাঠ করুন এবং মন্ত্র উচ্চারণ করুন।

তুলা রাশি: সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আজ আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। বন্ধুদের সাথে আজকের দিনটি ভালো ভাবে কাটবে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকবেন। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য রাত্রে ঘুমনোর আগে মাথার কাছে দুধের বাটি রাখুন এবং পরের দিন সকালে কাছের একটি গাছের গোড়ায় ওই দুধ ঢেলে পাত্রটি খালি করুন।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজ আপনি চিন্তামুক্ত থাকুন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। শরীরকে সুস্থ রাখতে আজ নিজের মন ভালো রাখুন। কোনো নতুন অংশীদারিত্বে যুক্ত হওয়ার পক্ষে আজকের দিনটি অবশ্যই ভালো। এই রাশির ব্যবসায়ীরা আজকে তাঁদের পরিবারের সাথে অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মজীবনে উন্নতির জন্য গরুকে খাবার দিন।

ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। সন্ধ্যে নাগাদ আজ বন্ধুদের সাথে দুর্দান্ত সময় অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি কোনো অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হবেন। নিকট কোনো বন্ধুর দেওয়া কিছু ভুল পরামর্শের কারণে আজ এই রাশির ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। গর্ভবতী মহিলাদের আজ সাবধানে থাকতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে বাড়ির সদর দরজায় সাতটি পেরেক পুঁতে রাখুন।

মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে কাটবে। একজন আকর্ষণীয় ব্যক্তির সাথে আজ আপনার দেখা হতে পারে। আপনার মূল্যবান জিনিসপত্রগুলির প্রতি আজ আপনাকে সতর্ক থাকতে হবে। নাহলে সেগুলি চুরির সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। অর্ধাঙ্গিনীকে নিয়ে আজ আপনি কোনো মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য বৃহন্নলাদের অসম্মান করবেন না।

কুম্ভ রাশি: কিছু পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। বাড়িতে চলা কোনো বিরোধ এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। অর্ধাঙ্গিনীর কোনো কাজ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবনকে সুখকর করে তুলতে পাঁচটি লোহার পেরেক ও চুন, কালো এবং সাদা কাপড়ে বেঁধে স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।

মীন রাশি: আর্থিক দিক থেকে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ, আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আজ আপনার একজন পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। যার ফলে কিছু স্মৃতির রোমন্থন ঘটবে। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবনকে সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটিকে রুপোর আংটি উপহার দিন।


এ ক্যটাগরির আরো খবর..