আজ ২৬ জানুয়ারি শুক্রবার রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ২৬ জানুয়ারি শুক্রবার রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আজ ২৬ জানুয়ারি শুক্রবার আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। জেনে নিন প্রত্যেক রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

মেষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সাথে আজ ভালো আচরণ করুন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রয়োজন পড়লে অন্যের কাছ থেকে সাহায্য গ্রহণ করুন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে খাবারের কালো মরিচ যুক্ত করুন।

বৃষ রাশি: কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে দুর্দান্তভাবে সাহায্য পাবেন। অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। সেই সময়ে কোনো কাছের মানুষের সাথে আপনি দেখা করতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য জাফরানের তিলক লাগান।

মিথুন রাশি: এই রাশির কিছু জাতক-জাতিকা আজ চাকরি পেতে পারেন। যার ফলে তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। আজ আপনার মন কোনো ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। নতুন কোনো উদ্যোগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন। কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা শুরু করার আগে আজ অর্ধাঙ্গিনীর সাথে আলোচনা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে লালচে-বাদামী রঙের গরুকে গুড় এবং রুটি খেতে দিন।

কর্কট রাশি: কোনো সন্দেহজনক জায়গায় অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কোনো কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রের দিনটি নিঃসন্দেহে ভালোভাবে কাটবে। আজ নিজের জন্য কিছুটা সময় বের করুন। কোনো কারণ ছাড়াই হঠাৎই অর্ধাঙ্গিনীর আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য কম বয়সী কন্যাদের কম বয়সী কন্যাদের মধ্যে চকলেট কিংবা সাদা রঙের মিষ্টি বিতরণ করুন।

সিংহ রাশি: সেই সমস্ত আত্মীয়দের কাছ থেকে দূরে থাকুন যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ, আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। খুচরো এবং পাইকারি বিক্রেতারা আজ লাভের সম্মুখীন হবেন। কোনো ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ আপনি সবার কাছ থেকে প্রশংসা পেতে পারেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে আজ নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে গরুকে পালংশাক খেতে দিন।

কন্যা রাশি: শরীরকে সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষটির সাথে আজ খারাপ আচরণ করবেন না। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের সম্পর্ককে সুমধুর করে তুলতে বিভিন্ন হলুদ রঙের সামগ্রী (যেমন-হলুদ, কুমড়ো , কেশর ইত্যাদি) খাবারে যুক্ত করুন।

তুলা রাশি: এই রাশির কিছু ব্যবসায়ী অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যার ফলে তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। কোনো সামাজিক কাজে আজ আপনি যুক্ত থাকতে পারেন। আপনি আজ একজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। যদিও, সেখানে কোনো বিষয় আপনার খারাপ লাগতে পারে। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি চমক পাবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বৃদ্ধি করতে বাড়িতে নীল রঙের পর্দা টাঙান।

বৃশ্চিক রাশি: আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। পাশাপাশি, আজ আপনি আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। একে অপরকে ভালো করে জানতে এবং বোঝার জন্য প্রিয়জনের সঙ্গে কিছুটা সময় ব্যয় করুন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য খাবার সময়ে তামার চামচ অথবা সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করুন।

ধনু রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোনো সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। আপনার কাছে থাকা অবসর সময়টিকে আজ সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। জীবনসঙ্গীর কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য একটি বটগাছকে পুজো করে প্রতি বৃহস্পতিবার ওই গাছের সামনে ঘি-এর প্রদীপ জ্বালান।

মকর রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শরীরকে সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো হলেও আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনি লাভবান হতে পারবেন। ভালোবাসার মানুষটির সাথে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ কাজ চলে আসায় তা সম্ভব হবে না। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য একটি বটগাছকে পুজো করে প্রতি বৃহস্পতিবার ওই গাছের সামনে ঘি-এর প্রদীপ জ্বালান।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ বাড়ির চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজ টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মুসুর ডাল লাল কাপড়ে বেঁধে গরিবদের দান করুন।

মীন রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং খাওয়াদাওয়ার বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার আজ বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু অভিভাবক সন্তানের কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। কোনো কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আজ আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি মন ভালো রাখার জন্য ধ্যান করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির জন্য “ওম শাম শনিশ্চরায়ে নমহ”- এই মন্ত্রটি ১১ বার জপ করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।