আজ ২৬ এপ্রিল শুক্রবার রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ২৬ এপ্রিল শুক্রবার রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আজ ২৬ এপ্রিল শুক্রবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। পাশাপাশি, আজ আপনি সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন। কোনো কাজে আপনি সঠিক পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারেন। সন্তানদের সাথে আজ কিছুটা সময় কাটান। প্রেমের জীবনে আজ আপনাকে সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজে মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটিকে লোহা বা স্টিল দিয়ে তৈরি কোনো জিনিস উপহার হিসেবে দিন।

বৃষ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আজ এমন কিছু করবেন না যেটি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। প্রিয়জনদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই আপনাকে প্রচারের আলোয় রাখবে। একজন পুরনো বন্ধুর সাথে আজ আপনার দেখা হতে পারে। যার ফলে কিছু স্মৃতির রোমন্থন ঘটবে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্যদেবের উদ্দেশ্যে লাল রঙের ফুল নিবেদন করুন।

মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়াদাওয়ার বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়াও, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিতভাবে শরীরচর্চা করুন। পরিবারের একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আজ আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ছোলা, সরষের তেল এবং কালো কাপড় অভাবী ব্যাক্তিদের দান করুন।

কর্কট রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অতীতের অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবেনা। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনতার সাথে করুন। পরিবারের সবথেকে ছোট সদস্যের সাথে আজ আপনি কিছুটা সময় কাটাতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য স্নানের জলে গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে সূর্য স্নান করুন।

সিংহ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে এই দিনটি দুর্দান্তভাবে কাটবে। কর্মক্ষেত্রে আর্থিক লেনদেন করার সময়ে আজ আপনাকে সচেতন থাকতে হবে। মনে রাখবেন, আমাদের জীবনে সময় হল অত্যন্ত মূল্যবান। তাই, অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  কর্মজীবনে অগ্রগতির লক্ষ্যে প্রতিদিন সকালে বুধের গায়ত্রী মন্ত্র অর্থাৎ “ওম চন্দ্রপুত্রায় বিদ্যাহে রোহিণীপ্রিয়ায় ধীমহি, ধন্য বুধুয়া প্রচোদয়া”- এই মন্ত্রটি জপ করুন।

কন্যা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই অবশ্যই সতর্ক থাকুন। পাশাপাশি, ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আপনার কোনো বেপরোয়া আচরণের কারণে একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বাড়িতে আজ কোনো অনুষ্ঠান হওয়ার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দই এবং মধু সেবন করুন এবং দান করুন।

তুলা রাশি: কোনো কাজে আজ আপনি আপনার ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। আজ আপনার কোথাও দূরে সফরের সম্ভাবনা রয়েছে। যেখানে কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য এই দিনটি যথেষ্ট জটিল। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেও পরে তা ঠিক হয়ে যাবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে চাঁদের আলোতে ১৫ থেকে ২০ মিনিট বসুন।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। তবে, আপনার কোনো নির্ভীক মতামত একজন বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনটি ভালো। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। যেটি আপনি পছন্দমতো অতিবাহিত করবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য বিছানার পাশে সারারাত তামার পাত্রে জল রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি থাকা কোনো গাছের শিকড়ে সেই জল ঢেলে আসুন।

ধনু রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার সময়ে এমন কিছু বলবেন না যেটি বিতর্ক তৈরি করে। কোথাও ভ্রমণের ফলে আজ অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য প্লাস্টার অফ প্যারিসের তৈরি দ্রব্য বাড়িতে রাখুন।

মকর রাশি: আপনি কোনো দুর্দান্ত পরিকল্পনার মাধ্যমে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আপনি আজ খুব সহজে কিছু নতুন জিনিস শিখতে পারবেন। নতুন কোনো পরিকল্পনা বা উদ্যোগ বাস্তবায়নের জন্য এই দিনটি ভালো। ভালোবাসার মানুষটির সাথে আজ কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনার মনোমালিন্য হতে পারে। প্রত্যেকের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবনে সুসম্পর্ক বজায় রাখতে ভালোবাসার মানুষটিকে সুগন্ধি উপহার দিন।

কুম্ভ রাশি: কোনো কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি আজ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কিছুজনকে তাদের স্কুলের প্রোজেক্ট শেষ করার কাজে সাহায্য করতে পারেন। এই রাশির কিছু জাতক-জাতিকা তাঁদের ভাই-বোনের সাথে বাড়িতে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার আগে কপালে সাদা চন্দনের টিকা লাগান।

মীন রাশি: বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে কাটবে। তবে, অতিরিক্ত খাওয়াদাওয়া এবং মদ্যপান থেকে আজ বিরত থাকুন। পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটান। আপনি আজ বন্ধুদের সাথে একটি পার্টিতে উপস্থিত হয়ে প্রচুর অর্থব্যয় করতে পারেন। তা সত্বেও, আপনার আর্থিক দিকটি শক্তিশালী থাকবে। ভালোবাসার মানুষটির সাথে আজ খারাপ আচরণ করবেন না। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। বাড়িতে আজ কোনো ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করে তাঁকে একটি সাদা রঙের ফুল উপহার দিন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।